Wednesday, April 1, 2026
25 C
Dhaka

দি গ্রেট গ্রেটা

মাশরুর হোসাইন

সবার জীবনেই কোনো না কোনো পরীক্ষায় একবার করে হলেও ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউজ গ্যাস – এসব প্যারাগ্রাফের একটি হলেও লিখতে হয়েছে। আবার প্রায় আমরা সবাইই সেই প্যারাগ্রাফ বা রচনা অনেক কষ্ট করে মুখস্ত করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে এসে ক্ষান্ত হয়েছি। বড়জোর হয়তো খুব কষ্ট পেয়েছি আমাদের এ সুন্দর পৃথিবীর এতো দুর্দশার কথা চিন্তা করে। আজ বলবো সেই মেয়েটির গল্প, যে মেয়েটি ক্লাইমেট চেঞ্জের উপর শুধু রচনা লিখেই বসে থাকেনি, বরং পৃথিবীটাকে বাঁচানোর সাহস দেখিয়েছে।

বলছি সুইডেনের অদম্য কিশোরী, গ্রেটা থুনবার্গের কথা। ২০১৮ এর মে মাসে সুইডেনের একটি পত্রিকা জলবায়ু পরিবর্তন বিষয়ক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। গ্রেটা সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়। সেই থেকেই শুরু। সে বছরের আগস্টে সুইডিশ পার্লামেন্টের সামনে “skolstrejk för klimatet” অর্থাৎ, “জলবায়ুর জন্য স্কুল-ধর্মঘট” লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়ে গ্রেটা। শুরুতে কয়েকজন পথচারীর করুণা আর পরিবার পরিজনের নিরুৎসাহ ছাড়া তেমন কিছু না পেলেও, সে চিত্র বদলাতে বেশি সময় লাগেনি। এক সপ্তাহেরও কম সময়ে গ্রেটার পাশে তার মতো মানুষগুলো এসে দাঁড়াতে শুরু করে, প্রতিধ্বনিত হতে থাকে তার স্লোগান। গ্রেটার নেতৃত্বে প্রতি সপ্তাহের শুক্রবার চলতে থাকে পৃথিবীকে বাঁচানোর এ লড়াই। এভাবেই মাত্র তিন মাসের মধ্যে নভেম্বরে বিশ্বের ২৪টি দেশের ১৭,০০০ এরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয় গ্রেটার এই ধর্মঘটে। ডিসেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে গ্রেটা বক্তব্য রাখে এবং জলবায়ু সমস্যাকে মানবজাতির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপর্যয় হিসেবে আখ্যায়িত করে।

এখানেই শেষ নয়। গ্রেটার নেতৃত্বে, এ বছরের মার্চ মাসে বিশ্বের ১৩৫টি দেশের প্রায় ২০ লক্ষেরও বেশি ছেলেমেয়ে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানো ও জলবায়ু সম্পর্কিত নীতিমালাসমূহকে আরো বেশি বলিষ্ঠকরণের দাবিতে আন্দোলন গড়ে তোলে। টাইম ম্যাগাজিন গ্রেটাকে পৃথিবীর অন্যতম একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, গ্রেটাকে শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য এ বছর মনোনীত করা হয়েছে। পোপ ফ্রান্সিস, এলন মাস্ক, বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের প্রমুখ জনপ্রিয় ব্যক্তিত্ব গ্রেটার প্রতি তাদের পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। গ্রেটা জন্ম থেকেই এ্যাসপার্গার সিনড্রোমে আক্রান্ত। এ রোগাক্রান্ত ব্যক্তিরা মানুষের সাথে মিশতে ও নিজেদের পরিপূর্ণভাবে প্রকাশ করতে বেশ অসুবিধার সম্মুখীন হন, একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথা বলেন না এবং কোনো সমস্যা নিয়ে একরোখাভাবে ভেবে যান। গ্রেটার ভাষ্যমতে এটি তার জন্য একটি ‘সুপারপাওয়ার’ – যা তাকে বিশ্বের সামনে তার বক্তব্যকে সংক্ষিপ্ত ও সুস্পষ্টভাবে ব্যক্ত করতে সাহায্য করেছে।

আপাত দৃষ্টিতে, বিশ্বে জলবায়ু সমস্যার প্রধান কারণ অতিরিক্ত কার্বন (কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরো ফ্লোরো কার্বন, ইত্যাদি) নিঃসরণ। আর ইউরোপীয় পরিবেশ সংস্থা, ইইএ এর ২০১৯ সালের জরিপ অনুযায়ী, একটি যাত্রীবাহী প্লেন এক কিলোমিটার ওড়ার জন্য গড়ে ৩০ কেজি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাই গ্রেটা প্লেনে চড়তে ভীষণ নারাজ। ইউরোপের মধ্যে বিভিন্ন দেশে যাতায়াতের জন্য ট্রেনই তার প্রথম পছন্দ। এ বছর আগস্টে নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্রিটেন থেকে রওনা হয় গ্রেটা, কিন্তু প্লেন বা, ট্রেনে করে নয়। বরং সম্পূর্ণ সৌরশক্তিচালিত একটি স্কুনারে (পালতোলা এক ধরনের বিশেষ নৌযান) চড়ে আটলান্টিক মহাসাগর পারি দিয়ে নিউইয়র্কে পৌঁছায় দুঃসাহসী গ্রেটা থুনবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, বারাক ওবামা, কিছুদিন আগে গ্রেটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিনিধিদের একজন বলে আখ্যায়িত করেছেন।

গ্রেটার মতোই আরো অনেক কিশোর-কিশোরী আমাদের এ পৃথিবীর হয়ে প্রতিবাদ ও পৃথিবীকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন: পৃথিবীর পানিকে দূষণমুক্ত রাখার স্বীকৃতিস্বরূপ “Water Warrior” খেতাবপ্রাপ্ত, অটাম পেল্টিয়ে; যুক্তরাষ্ট্রের ইউথ ক্লাইমেট স্ট্রাইকের সহ-প্রতিষ্ঠাতা, ইসরা হারসি; শুটেজকাট মার্টিনেজ; প্রমুখ। কী ভাবছো? ওদের মতো তোমারও পৃথিবীর জন্য কিছু করতে খুব ইচ্ছে হচ্ছে, তাই তো? কাজটা কিন্তু মোটেও কঠিন নয়। আজই, এখন থেকেই শুরু করে দাও। রুম থেকে বের হবার সময় মনে করে লাইট-ফ্যান নিভিয়ে দাও, অকারণে গ্যাসের চুলা যাতে না জ্বালিয়ে রাখা হয় – সে ব্যাপারে তোমার পরিবারের সদস্যদের সচেতন করো, সামান্য দূরত্বে যাতায়াতের জন্য পায়ে হেঁটে আর বেশি দূরত্ব পারি দেওয়ার জন্য বাইসাইকেলে করে চলাচলের অভ্যাস গড়ে তুলতে পারো, কার্বন নিঃসরণ করে এমন যানবাহনকে যতোটা পারো এড়িয়ে চলো। আমরাই পারি গ্রেটা থুনবার্গের স্বপ্নকে নিজেদের করে নিতে, আমাদের এ পৃথিবীকে ধীরে ধীরে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতে।

spot_img

আরও পড়ুন

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...
spot_img

আরও পড়ুন

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে আসা ফাইভ এস পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয়। মূলত টয়োটা মোটর কোম্পানির উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে আনছেন প্রযুক্তি উদ্যোক্তারা। পৃথিবীর গণ্ডি পেরিয়ে অন্য গ্রহে স্থায়ী বসতি গড়ার স্বপ্ন এখন আর শুধু...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয় এবং কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। অতি সামান্য ভালো কাজ যেমন মূল্যবান, তেমনি...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...
spot_img