Saturday, March 14, 2026
27.9 C
Dhaka

দুর্গেশনন্দিনী: অসাম্প্রদায়িকতার বাণীবাহী

মহিবুল ইসলাম বাঁধন

বারো মাসে তের পার্বণ – প্রচলিত এই কথার সাথে মিশে আছে বাংলার আবহমান কালের ঐতিহ্য আর সংস্কৃতির দর্শন। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বর্তমান সময়ে ঋতুর পরিবর্তন তেমন লক্ষণীয়ভাবে আমাদের স্পর্শ না করলেও বর্ষার বারিধারার পরেই শরতের আগমনী বার্তা আমাদের ছুঁয়ে যায়। ঢাক আর কাসের শব্দ যত বেশি উচ্চকিত হয়, দুর্গেশনন্দিনী দুর্গার আগমন ততই ঘনিয়ে আসে। গ্রাম বাংলা্র নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা মণ্ডপ নতুন ধাঁচে সেজে ওঠে। সন্ধ্যার আরতিতে মুখর হয়ে ওঠে সবাই। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়,সমগ্র বাঙালির অনন্য এক উৎসবে পরিণত হয় শারদীয় দুর্গোৎসব। বাঙালির যেসব উৎসব অসাম্প্রদায়িকতার নিদর্শন তুলে ধরে, শারদীয় এই উৎসব তার মধ্যে অন্যতম। অসাম্প্রদায়িকতার প্রেরণা নিয়ে দুর্গেশনন্দিনীর আগমন ঘটে। ষষ্ঠী,সপ্তমী,অষ্টমী কিংবা নবমীতে পূজার আনন্দের পর দশমীতে দেবীর বিসর্জনে নতুন প্রেরণা বিরাজ করে। দুর্গাপূজার মুল বিষয় প্রতিমা।

আর এই প্রতিমা যখন তৈরি করেন মুসলমান সম্প্রদায়ের লোকেরা, তখন স্বাভাবিক ভাবেই অসাম্প্রদায়িকতার বিষয়টি মানুষের মনে নাড়া দিয়ে যায়। আর এসবের মধ্যে দিয়েই সাম্য প্রতিষ্ঠা হয়। বাছ বিচার লুপ্ত হয়। প্রায় প্রতিদিনই অসংখ্য ভিন্ন মতাদর্শের মানুষের পদচারনায় পূজা প্রাঙ্গণ মুখর হয়। কেউ আসে দর্শন করতে, কেউ বা নিমন্ত্রণ রাখতে। সনাতন ধর্মাবলম্বীদের গোত্র বৈষম্য সৃষ্টিলগ্ন থেকেই অত্যন্ত কঠোর। বামুন, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র – এই যে জাত পাতের ভেদ, এই ভেদাভেদ বাঙালির অসাম্প্রদায়িকতার পরিপন্থী। আর দেবী দুর্গা অল্প কিছুদিনের জন্য হলেও এই ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক মনোভাব আর নতুন শুরুর প্রেরণা নিয়েই আগমন করেন। দুর্গাপূজাকে বহুকাল ধরেই সর্বজনীন উৎসব হিসেবে আখ্যায়িত করা হয়। আর এই উৎসব যে প্রকৃতই সর্বজনীন উৎসবের বৈশিষ্ট্য ধারণ করে আছে তা এর আয়োজন দেখলেই স্পষ্ট ফুটে ওঠে। মানুষ প্রতিনিয়তই নানা ধরনের প্রতিকূলতা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষায় লিপ্ত থাকে। এক ধরনের আধাত্নিকতা তার প্রয়োজন হয়। আর তাই আবির্ভাব ঘটে দেবী দুর্গার।

অসাম্প্রদায়িক চেতনা দিয়ে দেবীর আগমন ঘটে। মর্ত্যে অবস্থগা পুজাকে তিনি সাম্প্রদায়িকতার কথা বলেন। দুর্গাপূজা থেকে প্রেরণা নিয়ে নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অসাম্প্রদায়িকতার চেতনায় সুর দেই আমরা – ” নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।”

spot_img

আরও পড়ুন

সংসদে স্বনির্ভর রাষ্ট্র গঠনের কথা বললেন তারেক রহমান

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো ধরনের বিরোধ থাকার...

যুদ্ধের খবরে শিশুদের মানসিক চাপ, কী করবেন অভিভাবক

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির খবর প্রতিনিয়ত ছড়িয়ে...

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...
spot_img

আরও পড়ুন

সংসদে স্বনির্ভর রাষ্ট্র গঠনের কথা বললেন তারেক রহমান

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো ধরনের বিরোধ থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন সংসদীয় উপনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি...

যুদ্ধের খবরে শিশুদের মানসিক চাপ, কী করবেন অভিভাবক

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির খবর প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে টেলিভিশন ও সামাজিক মাধ্যমে। বড়দের জন্য এসব তথ্য বোঝা তুলনামূলক সহজ হলেও শিশুদের ক্ষেত্রে...

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...
spot_img