Friday, March 27, 2026
26 C
Dhaka

পূজোয় নতুন গান নিয়ে এলো বন্দর ব্যান্ড-

ঋতু বৈচিত্রের বাংলাদেশে শরৎ ঋতু মানেই কাশফুল, সাদা মেঘ আর শারদীয়া দুর্গোৎসব। বাঙালির পুজো বলতেই– ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, পুজো পুজো গন্ধ আর সব মিলিয়ে একাকার অবস্থা!

দুর্গাপূজো নিয়ে বাঙালি হিন্দুদের থাকে একমাস আগে থেকে বিশাল আয়োজন, অনেক প্রস্তুতি। আর গানবাজনার যে দলগুলো তাদের আয়োজন তো চোখে পড়ার মতো। পুজোয় বাজানো নিয়ে অনেক আগে থেকেই তাদের রেওয়াজ চলতে থাকে। কেউবা আবার নতুন গানের এ্যালবাম নিয়ে ভাবেন।

পুজো আসতেই তোড়জোড় শুরু হয় গানের ব্যান্ডগুলোর নতুন গান প্রকাশ করবার আয়োজন।

তাই, পুরনোকে রেখে পুজো উপলক্ষে নতুন গান নিয়ে এলো চট্টগ্রামের বিখ্যাত ‘বন্দর ব্যান্ড’।

চট্টগ্রামের ভিন্ন ধারার এ ব্যান্ডটি দেবী দুর্গাকে নিয়ে তৈরি ‘উৎসবে মা’ শিরোনামে গানটির ভিডিও বুধবার ইউটিউবে মুক্তি দেয়। বাজেরে ঢোল বাজেরে, খুশিতে মন নাচেরে… এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন শুভ বড়ুয়া। ব্যান্ডের লাইনআপে রয়েছেন — ভোকালে মিঠুন ঘোষ, গিটারে শুভ বড়ুয়া ও ছোটন তালুকদার, কী-বোর্ডে রিপন শীল, ড্রামসে শুভ চক্রবর্ত্তী। ব্যান্ডের ভোকাল মিঠুন ঘোষ জানান, দুর্গা পূজাকে নিয়ে একটি নিজস্ব গানের পরিকল্পনা অনেকদিন ধরেই তাদের ছিল। ব্যান্ডের সব সদস্যের ঐকান্তিক চেস্টায় তাদের এ গান তৈরি করা সম্ভব হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে অনন্যা আবাসিক এলাকা, সিআরবিসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে। আর এতে অংশ নিয়েছে এক ঝাঁক তরুণ-তরুণী। গানটির ইউটিউব লিংক https://www.youtube.com/watch?v=kKMhHx2Fun8&feature=share

(ইভান পাল)

spot_img

আরও পড়ুন

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...

চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারমুখী...

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে...

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক...

বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে কার্যকর ৭ উপায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল অনেক...

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবার

বিশ্বজুড়ে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা...

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ...

জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে নতুন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩০ হাজার টন তেল নিয়ে...

১৮ মাস পর প্রকাশ্যে কর্মসূচি ছাত্রলীগের

বরগুনা শহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিষিদ্ধ...

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা, শিশুসহ বহু যাত্রী আহত

রাঙামাটির কাউখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে...

আল্লাহর বান্দা হওয়াই সর্বোচ্চ মর্যাদা

মানুষ হিসেবে সবাই মহান আল্লাহর বান্দা, তবে এই দাসত্বকে...
spot_img

আরও পড়ুন

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের প্রতি সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, আর এর পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের প্রভাব বড় কারণ...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার শিকার হলেও তৎক্ষণাৎ নিরাপদে নামিয়ে দেওয়ায় দুই শতাধিক যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ঘটনা ঘটে...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকালেই মায়ের লাশ দাফন করা হয়েছে, আর বিকেলে বাবার মরদেহও দাফনের...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একাধিক ফিচার চালুর পরিকল্পনা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ইতোমধ্যে নির্বাচিত কিছু ব্যবহারকারীর...
spot_img