Saturday, June 27, 2026
28.4 C
Dhaka

“দৌড়াবে চট্টগ্রাম দেখবে বিশ্ব” প্রথমবারের মতো চট্টগ্রামে মিনি ম্যারাথন

নাছির উদ্দীন

বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০১৯।

দুরন্ত চট্টগ্রামের উদ্যোগে “দৌড়াবে চট্টগ্রাম দেখবে বিশ্ব” শিরোনামে ১২ এপ্রিল শুক্রবার সকালে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশ নিয়েছে প্রায় ৭ শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ প্রতিযোগি । সকাল সাড়ে ৬টায় নগরীর পাঁচলাইশ এন মোহাম্মদ কনভেনশন সেন্টার থেকে ম্যারাথন শুরু হয়ে ৫ কিলোমিটারের বেশি পথ অতিক্রম শেষে নগরীর সিআরবি শিরিশ তলায় এসে ম্যারাথন সম্পন্ন হয়।

এতে পুরুষ ক্যাটাগড়িতে ম্যারাথনে সবার আগে ফিনিশিং পয়েন্টে পৌঁছে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ তাম্মাম হোসেন এবং মেয়েদের ক্যাটাগড়িতে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা থেকে অংশ নেয়া একমাত্র নারী প্রতিযোগি হামিদা আকতার জেবা।

আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

স্মিতা চৌধুরীর উপস্থাপনায় সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, উম্মে হাবিবা, হাইড আউট ও হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, বেলপেপার রেস্টুরেন্টের কর্ণধার ও মিনি ম্যারাথনের ইভেন্ট পার্টনার নাসির উদ্দিন সোহাগ এবং দুরন্ত চট্রগ্রামের মিডিয়া কো-অর্ডিনেটর তরুণ সাংবাদিক শাহ্‌ মুহাম্মদ রুবেল। বক্তব্য রাখেন দুরন্ত চট্টগ্রামের চেয়ারম্যান কামরুল ইসলাম শাকিল, উম্মে হানি প্রমুখ। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এই মিনি ম্যারাথনের পাওয়ার্ডবাই স্পন্সর ইয়ামাহা।

মিনি ম্যারথনের আয়োজক দুরন্ত চট্টগ্রামের উদ্যোক্তা কামরুল ইসলাম শাকিল জানান, মিনি ম্যারাথন চট্টগ্রামে প্রথম আয়োজন। মুলত চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য্য, নানা উন্নয়নে বদলে যাওয়া গ্রীণ সিটি চট্টগ্রামকে সারা বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি একটি স্বাস্থ্য সচেতন নাগরিক জীবনে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কামরুল শাকিল জানান, সারা বিশ্বে মিনি ম্যারাথন একটি বহুল জনপ্রিয় ইভেন্ট। বন্দরনগরী চট্টগ্রামে এর আগে কখনো এমন আয়োজন হয়নি।
নগরীর মুরাদপুর, দুই নাম্বার গেইট, জিইসি, দামপাড়া, ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে নগরীর সিআরবি এলাকায় গিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়।

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img