Wednesday, March 4, 2026
19 C
Dhaka

বগুড়ার কাহালুতে কুলখানির দাওয়াত খেয়ে হাসপাতালে ভর্তি ৩৪ জন

বগুড়ার কাহালু উপজেলায় কুলখানি দাওয়াত খেয়ে ৩৪ জন ব্যক্তি অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা ধারণা করছেন ফুড পয়জনিং হয়ে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন অন্যদিকে একই স্থঅনে দাওয়াত খেয়ে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ডায়রিয়ার আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।

নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ রফিকুল ইসলাম, হারুন, মোস্তাফিজুর রহমান, শাহ আলম সহ আরোও অন্যান্য রোগীরা জানান, গত শুক্রবার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের চিরতা গ্রামে মরহুম আকতারুজ্জামানের কুলখানি (মজলিস) অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন হাজার এলাকার লোকজন কুলখানির খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফিরেন। বাড়িতে এসে পরদিন থেকে পেটে ব্যাথা, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে তারা অসুস্থ হতে থাকেন। অবস্থা খারাপের দিকে গেলে তাদের ভর্তি করা হয় কাহালু ও নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য ক্লিনিকে। হাসপাতালে গিয়ে দেখা যায় রোববার ভোরে থেকে নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ব্যক্তি ভর্তি হয়েছে।

জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম কামাল বলেন, কুলখানির দাওয়াত খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে ফুড পয়জনিং এর ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ জানান, দাওয়াত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ২৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফুড পয়জনিং এ তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি)

spot_img

আরও পড়ুন

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে...

প্রযুক্তি এগোলেও কি পিছিয়ে পড়ছে মানবিকতা

বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির এই সময়ে মানবসভ্যতা যেন...

মিষ্টি স্বাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা

চা-কফিতে চিনি মেশানো আমাদের দৈনন্দিন অভ্যাসের একটি অংশ। সাদা...

রমজানে গৃহিণীর শ্রমের ধর্মীয় তাৎপর্য

রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এ সময় মুসলমানরা...

ডুবোতেলে ভাজা জিলাপির স্বাস্থ্যঝুঁকি

রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই...

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু,...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...
spot_img

আরও পড়ুন

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু হওয়ার আগে অবশ্যই পানাহার বন্ধ করতে হবে। ইসলামি শরিয়ত অনুযায়ী, ফজরের সময় শুরু হলে রোজা...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে চাইলে তৈরি করতে পারেন বিফ পেশোয়ারি পর্দা। মসলাদার কিমা ও রুটির সংমিশ্রণে তৈরি এই পদটি...

প্রযুক্তি এগোলেও কি পিছিয়ে পড়ছে মানবিকতা

বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির এই সময়ে মানবসভ্যতা যেন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সৌরজগতের প্রতিবেশী গ্রহগুলোর মধ্যে মঙ্গলকে সম্ভাব্য দ্বিতীয় আবাস হিসেবে বিবেচনা...

মিষ্টি স্বাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা

চা-কফিতে চিনি মেশানো আমাদের দৈনন্দিন অভ্যাসের একটি অংশ। সাদা ক্ষুদ্র ঘনাকার দানারূপী চিনি আমাদের সবার পরিচিত। এই চিনি মূলত সুক্রোজ, যা এক ধরনের জৈব...
spot_img