Friday, February 27, 2026
27 C
Dhaka

তোমাকে দিয়ে কিছু সম্ভব নয়!

সানিলা আহমেদ

“তুমি পারবে না!”

তুচ্ছতা, হেয় হওয়া, সাধারণের মাঝে বড়ই সাধারণ। একজন মানুষকে কোন কাজ করতে দেওয়ার আগেই তাকে বিবেচনা করা হয়, কিন্তু শুধুই কি সাধারণ বিবেচনা করা হয়? না, তা হয় না! প্রতিটি মুহূর্তে একজন মানুষ অপর এক মানুষকে বিবেচনা করে, কিন্তু, অতি তুচ্ছ ভাবে।

কেউ যদি কোন কাজ করতে চায়, তবে সবার আগে তাকে বলা হয়, “তুমি পারবে না!” । কেন এরকম হয়? কে কোন কাজ পারবে কি পারবে না, সেটা তো আগে কখনোই নির্ধারণ করা যায় না। কার কোন কাজে যোগ্যতা কতটুকু, সেটা তো কাজটি শুরু করার পর বোঝা যায়। কিন্তু, একটা কাজ শুধু শুরু করলেই কি তার কর্তার যোগ্যতা নির্ধারণ করা যায়? না, একদমই না।

এক এক জন মানুষের কাজ করার শক্তি, ধরণ, দৃষ্টিভঙ্গি সব ভিন্ন থাকে। তাহলে স্বাভাবিকভাবেই তো কাজ করার সময়টিও ভিন্ন হবে। যেহেতু মানুষের চিন্তা ভাবনা, আচার আচরণ, শক্তি, মানসিক বল ভিন্ন থাকে, তাহলে তার কাজ সম্পন্ন করার সময়, ফলাফল, সেটাও ভিন্ন থাকবে। কারণ এই সব কিছু সমন্বয় করেই কিন্তু কাজ সম্পন্ন হয়। খাদ্যের উপর ভিত্তি করে যেমন শক্তি পাওয়া যায়, তেমনি চিন্তা ভাবনা, ধারণা, প্রচেষ্টা সবকিছুর উপর ভিত্তি করে কাজের ফল পাওয়া যায়।

একটি কাজ, একজন মানুষ, একটি মস্তিষ্ক, দুটি হাত। যদি, আমরা কাজ বা প্রচেষ্টাকে একটি কম্পাসের সাথে তুলনা করি, তাহলে প্রত্যক্ষ কম্পাসটি হল মানুষের কাজ, একটি তলের উপর যে বৃত্ত আঁকা হয় সেটি হল কর্মের ফল। এখন, প্রশ্ন আসে কর্তা কে? কম্পাস দিয়ে বৃত্ত আঁকা সহজ, কিন্তু অন্যের সামর্থ্যও তো দেখতে হবে! যদি একটি বড় মানুষকে ঐ কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকতে দেওয়া হয়, তবে সে অতি সহজেই একটি বৃত্ত আঁকতে সক্ষম হবে। যদি একটি বাচ্চাকে দিয়ে ঐ বৃত্ত আঁকতে দেওয়া হয়, তবে তার আঁকতে একটু সমস্যা হবে, হয়ত একটু নড়ে যাবে, হয়ত বৃত্তটা একটু চ্যাপ্টা হয়ে যাবে, কিন্তু বৃত্ত কিন্তু ঠিকই আঁকা হবে। আর, একটি ছোট বাচ্চাকে দিয়ে আঁকতে দেওয়া হলে, তার যথেষ্টই সমস্যা হবে। কিন্তু, এমন কি কেউ থাকবে, যে ঐ কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকতে পারবে না? না, এমন কেউ হবে না।

বৃত্তটি সবাই আঁকতে পারবে, কিন্তু সবার বৃত্ত এক হবে না। এইখানে, যে বড় মানুষটি বৃত্ত আঁকলো, সে যথেষ্ট অভিজ্ঞ বলেই সে একটি নিখুঁত বৃত্ত আঁকতে সক্ষম হয়েছে। বাচ্চাটি যে বৃত্ত আঁকলো, তার অভিজ্ঞতা একটু কম বলে তার আঁকাটি অতোটা সুন্দর হয় নি, কিন্তু তার বৃত্তকে একটি বৃত্ত বলা চলে। আর, যেই ছোট বাচ্চাটি বৃত্ত আঁকলো, তার অভিজ্ঞতা একদমই নেই, তবুও সে কিন্তু একটি বৃত্ত আঁকলো। হ্যাঁ, হয়তোবা সে বৃত্তটি আঁকাবাঁকা হয়েছে, কিন্তু সে কিন্তু একটি বৃত্তই এঁকেছে, কোন চতুর্ভুজ কিন্তু নয়।

আমাদের বাস্তব জীবনও তাই। আমরা যদি এই কাজের ফলকে একটি স্কেল এ ১-১০ এর মধ্যে মান নিতে পারি, তবে দেখব, এক এক জনের মান এক এক রকম। কারো মান ৯, কারো মান ৮, কারো মান ৭, কারো বা মান ৬। কিন্তু, ৬ এর নিচে আর যাবে না। কেন? কারণ, মানুষ কখনোই কোন কাজ অর্ধেক চেষ্টা দিয়ে করে না। অর্ধেক চেষ্টা দিয়ে করলে আজ মূর্খও কর্মক্ষেত্রে অর্থ উপার্জন করতে পারত না। হয়তোবা চেষ্টার পরিমাণটি কম, কিন্তু তা অতি কম কিন্তু না। তাহলে, যে ব্যক্তি তার ৬০% শ্রম দিয়ে একটি কাজের ফল বের করেছে, সে তাহলে কেন আরেকটু শ্রম দিয়ে তার মান বারাতে পারবে না? আমি বলি, যদি একজন মানুষ তার অর্ধেকের বেশি শ্রম দিয়ে কাজ সম্পন্ন করেছে, তাহলে বাকিটুকু করা তো কোন ব্যাপারই হবে না। যে ব্যক্তি তার ৬০% দিয়েছে, সে আরেকটু শ্রম দিয়ে ৭০% করতে পারে। একবার যদি সে দেখে, যে তার উন্নতি হয়েছে, তাহলে সে কাজটি সুন্দরভাবে করতে অনেক আগ্রহ পাবে। কিন্তু, এই যে সমাজ, মানুষ, আর কথা, তাদের কিছু তুচ্ছ ব্যবহার আর কথায় এই আগ্রহী মানুষগুলো তাদের বল হারিয়ে ফেলে। যদি এই মানুষগুলোকে একটু প্রেরণা দেওয়া হয়, এই বলে যে, তারা যেহেতু তাদের অর্ধেকের বেশি চেষ্টা দিয়ে কোন কাজের ফল ঐ অনুযায়ী বের করতে পেরেছে, তাহলে সে বাকিটুকুও পারবে। কারণ ৬০% বা ৭০%, সে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে এই ফলাফলে এসে পৌঁছিয়েছে, তাহলে বাকি ১০-২০% যাওয়া তো কোন ব্যাপারই না!

কাউকে তুচ্ছ ভাবা ঠিক নয়। কারণ একজন মানুষ কখনোই কোন কাজ তার অর্ধেক বা তারও কম প্রচেষ্টা দিয়ে করে না, বরং এর থেকে বেশি মন ও শ্রম দেয়। সুতরাং এই যে হেয় করা, এটি যদি আমরা আমাদের সমাজ থেকে বাদ দিতে পারি, তাহলে সত্যিই, আমাদের সমাজ কত উন্নতি করবে! আপনি হার মানবেন না, আপনার চেষ্টাতেই সমাজের মুখ লুকিয়ে আছে!

spot_img

আরও পড়ুন

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের...

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের হাতে আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদারিত্ব ও নিয়মিত প্রশিক্ষণের ওপর...

রমজানে দাম্পত্য সম্পর্কের সঠিক বিধান

মাহে রমজান মুসলমানদের কাছে আত্মসংযম ও ইবাদতের মাস হিসেবে...

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশু তাবাচ্ছুমকে হত্যা, কালীগঞ্জে প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম হত্যাকাণ্ডের...

পায়ের ছাপেই মিলবে ডাইনোসরের পরিচয়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ডাইনোসরের পায়ের ছাপ...

ডিঅ্যান্ডসি ও রোজার বিধান কী বলে ইসলাম

গর্ভধারণের প্রথম দুই মাসে শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ সম্পূর্ণভাবে গঠিত হয়...

ঘরেই বানান পুষ্টিকর ওটস হালিম

হালিম সাধারণত ডাল, গম ও মাংসের সংমিশ্রণে তৈরি হলেও...

ইসলামি জ্ঞানচর্চায় আল আজহারের অবদান

ইসলামি সভ্যতার ইতিহাসে যেসব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে...
spot_img

আরও পড়ুন

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে বাকপ্রতিবন্ধী এক কিশোর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে স্পেন সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নির্দিষ্ট বয়সের নিচে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। সরকার একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দৃঢ়ভাবে কাজ করে...
spot_img