Wednesday, March 4, 2026
22.7 C
Dhaka

ইরি ধানের দাম অর্ধেক, কৃষকের স্বপ্নভঙ্গ

বদরুল ইসলাম (বরগুনা)

ইরি ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ মৌসুমে রোগবালাই কম হওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ।
কিন্তু ধানের উৎপাদন খরচের চেয়ে বর্তমান বাজার দর অনেক কম হওয়ায় বরগুনার কৃষকরা দারুণভাবে হতাশ। ভেঙেছে তাদের স্বপ্ন।

কৃষকরা জানান, এখন তারা বাজারে প্রতি মণ ইরি ধান সাড়ে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা দরে বিক্রি করতে পারছেন। এটা উৎপাদন খরচের সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না। স্বাভাবিকভাবে এই ইরি ধানের দাম মণপ্রতি হওয়ার কথা ছিল ৯৫০ টাকা বা তার‌ও বেশি। কিন্তু এই টাকায় ধান সরকারও কিনছে না, আড়তদাররাও কিনছে না। ফলে গড়পড়তায় এখন কৃষক ধানের দাম পাচ্ছেন নির্ধারিত মূল্যের অর্ধেক।

কৃষকরা আরো জানান, ধান কাটা ও মাড়াই করতে তাদের হাজার হাজার টাকা গুনতে হয়েছে। এ ছাড়া জমি তৈরি, চারা রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহার করতে হয়েছে।

বরগুনায় ঘুরে দেখা গেছে, কৃষকরা ঠেলাগাড়ি, রিকশা ও ভ্যানগাড়ি বোঝাই করে ইরি ধান বিক্রি করতে নিয়ে এসে ক্রেতা না পেয়ে ফেরত নিয়ে যাচ্ছেন।

অনেকে প্রয়োজন মেটাতে উপায়হীন হয়ে মণপ্রতি ধান সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে হাট-বাজারগুলোতে আড়তদাররা নিজেরা ধান কেনাকাটা না করে ছোট ছোট পাইকারদের মাধ্যমে অল্প মূল্যে ধান কিনে গুদামজাত করছেন বলে কৃষকরা জানিয়েছেন।

মাইঠা এলাকার কৃষক ইউসুফ জানান, যেখানে এক বিঘা জমিতে ধান উৎপাদন করতে খরচ হয় সাত-আট হাজার টাকা, সেখানে বাজারে প্রতি মণ ইরি ধান বেচা কেনা হচ্ছে সাড়ে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা দরে।

আরেকজন কৃষক নান্না মি‌য়া জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এই ইরি ধানের উৎপাদন করছেন। কিন্তু এখন এই ঋণ শোধ করতে ও পরিবারের খরচ চালাতে পারার ব্যাপারে দুশ্চিন্তায় আছেন।

ইরি ধানের দাম কম হওয়া প্রসঙ্গে বরগুনার একজন ধান ব্যবসায়ী মোঃ হানিফ বলেন, আসলে মিল মালিক ও আড়তদারদের ধান কেনার আগ্রহ খুব কম। কারণ, সরকার এখান থেকে চাল কিনছে খুব কম। তবে সরকার, বড় বড় ব্যাপারী ও পাইকাররা এই ধান কেনা শুরু করলে দাম আগের মত হতে পারে।

spot_img

আরও পড়ুন

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...
spot_img

আরও পড়ুন

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...
spot_img