Wednesday, April 8, 2026
27 C
Dhaka

তেল সংকটে সড়কে কমেছে যানবাহন

জ্বালানি তেলের সংকটের প্রভাবে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কয়েক দিন আগেও যেখানে যানজটে পারাপার কঠিন ছিল, সেখানে এখন অনেকটাই ফাঁকা চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে কটিয়াদী-ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ভেতরে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। তেলের সংকটের কারণে চালকরা জরুরি প্রয়োজন ছাড়া দীর্ঘপথে যাত্রা এড়িয়ে চলছেন।

বুধবার (৮ এপ্রিল) সরেজমিনে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে দেখা যায়, সড়কে আগের মতো যানবাহনের চাপ নেই। অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের উপস্থিতি থাকলেও ডিজেল, অকটেন ও পেট্রলচালিত যানবাহনের সংখ্যা কমে গেছে। মোটরসাইকেলের চলাচলও সীমিত হয়ে পড়েছে এবং কেবল জরুরি প্রয়োজনে কিছু মোটরসাইকেল রাস্তায় নামতে দেখা যাচ্ছে।

স্থানীয় বাইকচালক আজিজুল হক সৌরভ বলেন, কোথাও তেল পাওয়া যায় না। মাঝে মাঝে পাম্পে তেল এলে নিতে হয়। জরুরি প্রয়োজন না হলে এই সময় বের হতাম না।

ট্রাকচালক জহুরুল ইসলাম বলেন, ‘তেল পেতে খুব কষ্ট হয়। কয়েক দিন ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম। বিভিন্ন পাম্প ঘুরেও তেল পাইনি। এখন শুনছি সাময়িক যুদ্ধবিরতি হচ্ছে। হয়তো আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই।’

পথচারী আবুল বাশার বলেন, ‘কিছুদিন ধরে সড়কে গাড়ির পরিমাণ কম দেখা যাচ্ছে। এখন সহজেই চলাচল করা যাচ্ছে। আগের মতো এত গাড়ির চাপ নেই।’

এদিকে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে সৃষ্ট এ তেল সংকট দ্রুত কাটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চালক ও যাত্রীরা। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

পারিবারিক কলহে বগুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২)...

এক ঘণ্টার ঝড়ে শত হেক্টর জমির ফসল নষ্ট

চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার...

২১ হাজার লিটার তেল মজুদ, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন...

আকবাড়িতে সশস্ত্র হামলা, নিহত ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা (৪৭) নামে...

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। এক...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা...
spot_img