মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপর প্রস্তাবিত নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেবে এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. তিতুমীর জানান, নতুন বেতন কাঠামোর প্রক্রিয়াগুলো পদ্ধতিগতভাবে সম্পন্ন হবে।
নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থ সচিবের নেতৃত্বে ২৩ সদস্যের কমিশন ১০০ থেকে ১৪০ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা।
সিএ/এমআর


