Friday, April 3, 2026
31 C
Dhaka

ইসলামে কেয়ামতের পূর্বলক্ষণ

কেয়ামত কখন সংঘটিত হবে, তা একমাত্র মহান আল্লাহই জানেন। তবে ইসলামি শিক্ষায় কেয়ামতের আগে পৃথিবীতে বিভিন্ন পরিবর্তন ও লক্ষণ প্রকাশ পাওয়ার কথা উল্লেখ রয়েছে, যেগুলোকে ‘আশরাতুস সাআ’ বলা হয়।

ইসলামি চিন্তাবিদদের মতে, কেয়ামতের ছোট আলামতগুলোর অনেকগুলো ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এখন অপেক্ষা বড় আলামতগুলোর, যা কেয়ামতের ঠিক আগমুহূর্তে দেখা দেবে।

নবী (সা.) কেয়ামতের সময় নির্ধারণের চেয়ে প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, “তুমি কেয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছ?” (সহিহ বুখারি, হাদিস: ৩৬৬৭)।

কেয়ামতের আলামত দুই ধরনের—ছোট ও বড়। ছোট আলামত দীর্ঘ সময় ধরে প্রকাশ পায়, যেমন ফেতনা বৃদ্ধি, অযোগ্য নেতৃত্বের উত্থান এবং মানুষের মধ্যে আমানতদারির ঘাটতি।

অন্যদিকে বড় আলামতগুলো হবে আকস্মিক ও ভয়াবহ। এর মধ্যে রয়েছে ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, নবী ঈসা (আ.)-এর পুনরাগমন এবং ইয়াজুজ-মাজুজের উদ্ভব।

এ ছাড়া সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া, ‘দাব্বাতুল আরদ’ নামের অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ, আকাশে ঘন ধোঁয়ার বিস্তার এবং তিনটি বড় ভূমিধসের ঘটনাও বড় আলামতের অন্তর্ভুক্ত।

সবশেষে ইয়েমেন থেকে একটি বিশাল অগ্নিকুণ্ড বের হয়ে মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে।

ইসলামি দৃষ্টিতে এসব আলামত মানুষের ঈমানকে দৃঢ় করা এবং পরকালের প্রস্তুতির জন্য সতর্ক করার বার্তা বহন করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘরেই বানান নরম ও রসাল গুড়ের রসগোল্লা

ঘরে বসেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গুড়ের...

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস...

ধোয়ামোছায় হাতের ত্বক সুরক্ষায় প্রয়োজন সচেতনতা

দৈনন্দিন জীবনে বিশেষ করে উৎসব বা ব্যস্ত সময়ে ধোয়ামোছার...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের...

ডেটা সেন্টারের তাপে বাড়ছে স্থানীয় জলবায়ুর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার মানুষের জীবনকে সহজ করে...

ভারতে আটক আজিজুর রহমানের মরদেহ দেশে হস্তান্তর

পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরত আনা...

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল লিলির, গুরুতর আহত স্বামী

খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু নামে এক...

কেন ধাপে ধাপে নাজিল হয়েছে পবিত্র কোরআন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের ওহি নাজিলের...

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ...

নোয়াখালীর তরুণ ফেনীতে জ্বালানি তেল নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ মো. অন্তর (২০) ফেনীতে মোটরসাইকেলের জন্য...
spot_img

আরও পড়ুন

ঘরেই বানান নরম ও রসাল গুড়ের রসগোল্লা

ঘরে বসেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গুড়ের রসগোল্লা। সঠিক উপকরণ ও প্রণালি অনুসরণ করলে এই মিষ্টান্নটি হয়ে ওঠে নরম ও রসাল। প্রথমে একটি...

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মরদেহবাহী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক...

ধোয়ামোছায় হাতের ত্বক সুরক্ষায় প্রয়োজন সচেতনতা

দৈনন্দিন জীবনে বিশেষ করে উৎসব বা ব্যস্ত সময়ে ধোয়ামোছার কাজ বেড়ে গেলে হাতের ত্বকের ওপর বাড়তি চাপ পড়ে। অতিরিক্ত সাবান ও পানির ব্যবহারে অনেকের...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চললেও বাস্তবে এর ধীরগতিতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের বড় একটি অংশ। ১২...
spot_img