Wednesday, April 1, 2026
28.2 C
Dhaka

ক্ষেপণাস্ত্র হুমকি নিয়ে পেন্টাগনের অবস্থান বদল

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলার প্রায় এক মাস পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সরাসরি কোনো হুমকি নয়।

মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে হেগসেথের এই বক্তব্য উঠে এসেছে। তার এ মন্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে, ইরান যদি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সরাসরি হুমকি না হয়, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান কেন চালানো হয়েছে।

হোয়াইট হাউস ও পেন্টাগন যুদ্ধ শুরুর পর থেকে ইরানকে ‘আসন্ন হুমকি’ হিসেবে উপস্থাপন করে আসছিল। তবে সাম্প্রতিক এই মন্তব্য সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে হেগসেথ বলেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের সুরক্ষার জন্যই তারা ঝুঁকি নিয়েছে। তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আশা করছেন ইউরোপীয় মিত্ররাও এই পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখবে।

মিত্র দেশগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম নয়। তবে এগুলো মিত্র দেশ এবং অন্যান্য অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, সংকটের সময় মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বরং সহায়তা চাওয়ার পর প্রশ্ন, বাধা ও দ্বিধার মুখে পড়তে হচ্ছে।

হেগসেথের মতে, এই পরিস্থিতির কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন, এমন কোনো জোট গঠন করা সম্ভব নয়, যেখানে প্রয়োজনের সময় সদস্য দেশগুলো পাশে দাঁড়ায় না।

এদিকে, হেগসেথের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান এবং সামরিক পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মৌলভীবাজারে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার...

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক...

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয়...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয়...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ...

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা সংকটে রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে...

পানি সংকট নিরসনে সেচ প্রকল্পের দাবি জোরালো

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রাজশাহী অঞ্চল...

গোপালগঞ্জে ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে...

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু...

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার,

চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় দুটি বড়...

পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার করলো পুলিশ,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটক থাকা এক আসামি থানা হেফাজত থেকে...

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ...
spot_img

আরও পড়ুন

মৌলভীবাজারে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। একসঙ্গে...

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক স্কুলশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায়...

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলে আলোচনা শুরু...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করা এবং সংসদের বিভিন্ন সেবার মান উন্নয়নের লক্ষ্যে একাধিক সুপারিশ...
spot_img