Monday, March 30, 2026
25 C
Dhaka

জ্বালানি সংকটের আতঙ্কে মজুত প্রবণতাকেই দায়ী করলেন মন্ত্রী

জ্বালানি সংকট নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার পেছনে অতিরিক্ত তেল ক্রয় ও মজুত করার প্রবণতাকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সংসদে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। তার মতে, ‘প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এ সংকট উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে।’

সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নতুন করে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। ‘এপ্রিলে ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় উৎস থেকেও ৩০ হাজার টন জ্বালানি পাওয়া যাবে, যা আগামী দুই মাসের চাহিদা মেটাতে সহায়ক হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘গত বছরের তুলনায় তেল সরবরাহের অস্বাভাবিক ব্যবধান প্রমাণ করে, জ্বালানি ঘাটতির চেয়ে মজুতের মানসিকতাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের সরবরাহ ও প্রস্তুতি থাকা সত্ত্বেও মানুষ যদি অতিরিক্ত তেল কিনে এবং অবৈধভাবে মজুত করে, তাহলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে।’

সরকার জনগণের স্বার্থে ভর্তুকি দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি সীমান্তে জ্বালানি পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...

রাজশাহীতে গরমের মধ্যে শীতের কম্বল বিতরণ, অসন্তোষের ঝড়

রাজশাহীর পবা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন চৈত্রের গরমে শীতের কম্বল...

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে...

হামের রোগীতে পূর্ণ আইসোলেশন কর্নার, বারান্দায় চিকিৎসা

পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত...

টিকাদানে ঘাটতি বাড়াচ্ছে হামের ঝুঁকি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন...

১৫ কিলোমিটার ঘুরে ৩০০ টাকার তেল পেলেন মোটরসাইকেলচালক

চট্টগ্রাম নগরে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশন ঘুরেও অনেক...

বরিশালে মার্চে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে চলতি মার্চ মাসে হামে আক্রান্ত হয়ে সাত...
spot_img

আরও পড়ুন

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যা নিয়ে প্রশ্ন তুলছেন ধর্মীয় বিশ্লেষকেরা। পুরো মাস ধর্মীয় অনুশীলনে মনোযোগী থাকা...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন সৌদি আরব প্রবাসী লিটন মিয়া। ব্যাগটিতে ছিল তাঁর পাসপোর্ট, বিমানের টিকিট, স্বর্ণালংকার...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও দুই শিশুকে ভর্তি করা হয়েছে। এর আগে হাসপাতালে ইতিমধ্যেই দুই শিশু চিকিৎসাধীন ছিলেন। এভাবে বর্তমানে...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একজন শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে...
spot_img