Monday, March 23, 2026
28 C
Dhaka

ইসলামের দৃষ্টিতে পরিবেশ রক্ষা কেন জরুরি

ইসলামে ইবাদতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। মানুষের বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গাছপালা, পানি, বায়ু, প্রাণীজগৎসহ চারপাশের সবকিছুকে আল্লাহর নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং এতে পর্বতমালা সৃষ্টি করেছি। আমি পৃথিবীতে প্রতিটি বস্তু সুপরিমিতভাবে সৃষ্টি করেছি। এতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। আর তোমরা যাদের জীবিকাদাতা নও, তাদের জন্যও। প্রতিটি বস্তুর ভান্ডার আমার কাছে রয়েছে। আমি তা প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ করে থাকি। আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি। এরপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। তা তোমাদের পান করতে দিই। এর ভান্ডার তোমাদের কাছে নেই।’ (সুরা হিজর : ১৯-২২)।

ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়-পর্বত, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করার নির্দেশ দিয়েছে। পরিবেশের বিভিন্ন উপাদান মানুষের সুস্থ জীবনযাপনের জন্য অপরিহার্য এবং এগুলোর ক্ষতি করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়।

আরও বলা হয়েছে, ‘তিনিই আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন। এরপর তা (বায়ু) মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি (আল্লাহ) মেঘমালাকে যেভাবে ইচ্ছে আকাশে ছড়িয়ে দেন এবং তাকে (মেঘমালাকে) স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও যে, তার মধ্য থেকে বৃষ্টিধারা নির্গত হয়। তিনি (আল্লাহ) তাঁর বান্দাদের মধ্যে যাদের ইচ্ছে তা (বৃষ্টি) পৌঁছান; তখন তারা আনন্দিত হয়।’ (সুরা রুম : ৩৮)।

রাসুল (সা.) পরিবেশ রক্ষায় গাছ লাগানো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অপচয় থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। পরিবেশের ক্ষতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করে।

ইসলামের দৃষ্টিতে কোনো প্রাকৃতিক সম্পদের অপচয়, বিনাশ বা অপব্যবহার গ্রহণযোগ্য নয়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করতে ইসলামের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হিংসা কেন মানুষের জন্য ক্ষতিকর

ইসলামে পরশ্রীকাতরতাকে অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা...

নীরব রোগ কিডনি, আগে থেকেই সতর্ক হোন

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম, যা প্রতিদিন বিপুল...

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন...

খাবার সংরক্ষণে সঠিক কাগজ বাছাই কেন জরুরি

খাবার সংরক্ষণে বিভিন্ন ধরনের কাগজের ব্যবহার এখন ঘরে-বাইরে সাধারণ...

মার্চের আকাশে জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়

মার্চ মাসের শেষভাগে বাংলাদেশের আকাশ যেন এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক...

স্বপ্নে আল্লাহকে দেখা কী নির্দেশ করে

স্বপ্নে আল্লাহতায়ালার সামনে নিজেকে উপস্থিত দেখতে পাওয়া বিষয়ে ইসলামী...

লাল না সাদা ডিম, কোনটি বেশি স্বাস্থ্যকর

ডিম বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার। সকালের...

যেসব স্থানে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের নিত্যদিনের অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে।...

জান্নাতে কারা বেশি—হাদিসে কী বলা হয়েছে

জান্নাতে নারী ও পুরুষের সংখ্যা নিয়ে ইসলামি ইতিহাসে দীর্ঘদিন...

পিরোজপুরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পিরোজপুরে ঈদ-পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা...

বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়

গ্রীষ্ম মৌসুম এলেই দেশের অধিকাংশ ঘরে তাপের প্রভাব বাড়তে...

ফ্লাইট বাতিলে বিপাকে ওমরাহ যাত্রীরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি ওমরাহ...

খরচ ছাড়াই গুগল ড্রাইভে জায়গা বাড়ানোর কৌশল

ডিজিটাল যুগে ব্যক্তিগত ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ...

ঈদের শেষ দিনেও যাত্রীচাপে ব্যস্ত টার্মিনাল

ঈদের ছুটির শেষ দিনেও রাজধানী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে...
spot_img

আরও পড়ুন

হিংসা কেন মানুষের জন্য ক্ষতিকর

ইসলামে পরশ্রীকাতরতাকে অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি মানুষের অন্তরে অশান্তি সৃষ্টি করে এবং সমাজে অস্থিরতা ডেকে আনে বলে উল্লেখ করা...

নীরব রোগ কিডনি, আগে থেকেই সতর্ক হোন

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম, যা প্রতিদিন বিপুল পরিমাণ রক্ত পরিশোধন করে শরীরকে সুস্থ রাখে। তবে কিডনির সমস্যা অনেক সময় দীর্ঘদিন অজানাই থেকে...

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন জটিল হয়ে উঠছে। ইমেইল, এসএমএস বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য...

খাবার সংরক্ষণে সঠিক কাগজ বাছাই কেন জরুরি

খাবার সংরক্ষণে বিভিন্ন ধরনের কাগজের ব্যবহার এখন ঘরে-বাইরে সাধারণ চর্চায় পরিণত হয়েছে। বিশেষ করে গরম খাবার দীর্ঘক্ষণ ভালো রাখতে অনেকেই অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর নির্ভর...
spot_img