Sunday, March 22, 2026
22 C
Dhaka

কুড়িগ্রামে ছেলের হাতে নিহত বৃদ্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক বিরোধের জেরে বাবাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৫৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯)কে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পাশের ভুরুঙ্গামারী এলাকায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে বিরোধ চলছিল, যার কারণে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন বলে জানা গেছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মানিক ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান...

ব্রাউজারেই ওয়েবসাইট বানানোর সুযোগ দিল ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন...

গান-বাদ্যে আসক্তির ক্ষতিকর দিক

ইসলামে শর্তসাপেক্ষে সংগীতচর্চার কিছু সুযোগ থাকলেও গান-বাদ্যে অতিরিক্ত আসক্তিকে...

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে...

কক্সবাজার সৈকতে উচ্ছেদ এলাকা পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায়...

ঐতিহ্যের ধারায় এগিয়ে মুমিন বাড়ি মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী...

প্রিয়জন হারানোর বেদনায় আবেগঘন মুহূর্ত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে অনেকেই ছুটে যান কবরস্থানে,...

২২ দিনে ২৫ জাহাজ, জ্বালানি সরবরাহে গতি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক বাণিজ্যে পড়লেও দেশের প্রধান...

হাদি হত্যা মামলায় আসামি ফেরাতে তৎপরতা

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার...
spot_img

আরও পড়ুন

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে শরীরে চাপ তৈরি হয়। টানা কয়েক দিন পোলাও, কোরমা, মিষ্টান্ন ও লাল মাংস খাওয়ার ফলে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও সমতা নিয়ে আলোচনা জোরদার হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয় এবং...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্য সামনে এসেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিস্থিতি দেখা দিতে পারে। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন,...
spot_img