Friday, October 9, 2026
26.6 C
Dhaka

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এ সময় শিশুরা নতুন পরিবেশে বেশি স্বাধীনভাবে চলাফেরা করে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা এই সময় বেশি ঘটে, তাই অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।

পানি শিশুদের জন্য সবচেয়ে বড় ঝুঁকির একটি। পুকুর, নদী বা সুইমিংপুলের কাছে কোনো অবস্থাতেই প্রাপ্তবয়স্কের তত্ত্বাবধান ছাড়া শিশুকে যেতে দেওয়া উচিত নয়। গ্রামে বড় বালতি বা ড্রামে পানি রাখা সাধারণ বিষয়, কিন্তু এগুলোও মারাত্মক বিপদের কারণ হতে পারে। কৌতূহলী শিশুরা পানির কাছে গিয়ে সহজেই পড়ে যেতে পারে এবং অল্প সময়েই শ্বাসরোধের ঝুঁকি তৈরি হয়।

বিদ্যুতের তার ও সরঞ্জাম থেকেও শিশুকে দূরে রাখতে হবে। বাড়ির আশপাশে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থাকলে তা দ্রুত ঠিক করার ব্যবস্থা নিতে হবে। আগুন, গ্যাস বা গরম তরল থেকেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রান্নাঘর বা চুলার কাছে শিশুকে যেতে না দেওয়া এবং গরম পানি বা খাবার নিরাপদ স্থানে রাখা জরুরি।

এ ছাড়া শিশুরা অনেক সময় ছোট বস্তু মুখে দিয়ে ফেলে, যা গলায় আটকে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। ওষুধ, রাসায়নিক দ্রব্য বা ছোট খেলনা তাদের নাগালের বাইরে রাখতে হবে।

ঈদের সময় ভিড় ও নতুন পরিবেশে শিশুর হারিয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাই শিশুকে কখনো একা ছেড়ে দেওয়া উচিত নয় এবং অপরিচিত কারও কাছ থেকে কিছু না নেওয়ার বিষয়ে তাকে সচেতন করতে হবে। একই সঙ্গে প্রাণী, ঝোপঝাড়, পুরোনো কুয়া বা উঁচু স্থান থেকেও তাকে দূরে রাখতে হবে।

সব মিলিয়ে ঈদের আনন্দের মধ্যেও শিশুকে চোখের আড়াল না করাই সবচেয়ে বড় নিরাপত্তা। সচেতনতা ও সতর্কতাই পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img