উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ। এই বিরিয়ানিতে ব্যবহৃত উপকরণগুলো এবং সেগুলো তৈরির ধাপগুলো হলো:
উপকরণ: সেদ্ধ চাল ৩ কাপ, শর্ষের তেল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ২ টেবিল চামচ, জিরা ও ধনেগুঁড়া ১ চা–চামচ করে, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ৩–৪টি, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ সামান্য, মুরগির মাংস ১ কেজি, কাঁচা মরিচ ৭–৮টি।
প্রণালি: প্রথমে শুকনা তাওয়ায় চাল হালকা ভেজে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভাজা হয়। এরপর আদাবাটা, রসুনবাটা ও মসলা কষানো হয়। মাংস অর্ধসেদ্ধ হলে ভাজা চাল মিশিয়ে ঢেকে দেওয়া হয় এবং কম আঁচে ১০ মিনিট দমে রাখা হয়। শেষ পর্যায়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ ছড়িয়ে পরিবেশন করা হয়।
সিএ/এমআর


