Saturday, March 21, 2026
22 C
Dhaka

এক্সএআই-র নৈতিকতা ও আইনি প্রশ্নের মুখে

ছবি ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করার অভিযোগে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় তিন কিশোরীর পক্ষ থেকে ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এক্সএআইয়ের এআই টুল ‘গ্রক’ ব্যবহার করে তাদের ছবি বিকৃত করে আপত্তিকর ও যৌনতামূলক কনটেন্ট তৈরি করা হয়েছে।

গেল ডিসেম্বরে এক কিশোরী জানতে পারেন যে, তার এবং অন্যান্য অপ্রাপ্তবয়স্কের ছবি ও ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম যেমন ডিসকর্ড ও টেলিগ্রামে ছড়িয়ে পড়ছে। অভিযোগে বলা হয়েছে, এসব কৃত্রিমভাবে তৈরি ছবি পরিচিত পরিবেশে থাকলেও যৌনতামূলক ভঙ্গিতে বিকৃত করা হয়েছে এবং শিশুদের অন্যান্য যৌন নিপীড়নমূলক ছবির বিনিময়ে ‘পণ্য’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

মামলাটিতে উল্লেখ করা হয়েছে, টেনেসিতে বসবাসকারী তিন কিশোরী (গোপন নাম ‘জেন ডো ১, ২ ও ৩’) এই ঘটনায় প্রচণ্ড মানসিক কষ্ট ভোগ করেছেন। তাদের আইনজীবীরা বলছেন, এই ছবি ও ভিডিও তৈরির ফলে কিশোরীদের প্রাইভেসি, মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং এক্সএআই এর টুলের জনপ্রিয়তার মাধ্যমে যে আর্থিক মুনাফা অর্জিত হয়েছে, তা কিশোরীদের জীবন ও সুস্থতার বিনিময়ে হয়েছে।

বাদীপক্ষ দাবি করেছেন, কিশোরীরা জীবনের বাকি সময় এই আতঙ্ক নিয়ে বাঁচতে বাধ্য হবেন যে, তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে শিশুদের ওপর যৌন নিপীড়নকারীদের মাধ্যমে পুনরায় ছড়িয়ে পড়তে পারে। মামলায় বলা হয়েছে, আসলে এই ঘটনায় ‘হাজার হাজার অপ্রাপ্তবয়স্ক’ টিনএজারের ছবি গ্রক ব্যবহার করে বিকৃত হতে পারে।

এ ছাড়া মামলায় অভিযোগ আনা হয়েছে যে, এক্সএআই শিশুদের ওপর যৌন নিপীড়নমূলক ছবি তৈরি ও প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য আইন লঙ্ঘন করেছে। এই মামলায় এনগ্যাজেটের মন্তব্য চাওয়ার পরও মাস্কের কোম্পানি কোনো সাড়া দেয়নি। বর্তমানে এক্সএআই সম্মতিহীন নগ্ন ছবি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপে একাধিক তদন্তের মুখে রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ।...

সিলেটি আখনি বিরিয়ানির স্বাদ বাড়ানোর টিপস

ঈদের দিন পরিবারের জন্য সিলেটের আখনি বিরিয়ানি রান্না করতে...

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল...

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী...

ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা বহন করে ঈদ

ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আনন্দের পাশাপাশি...

ঈদের টেবিলে নতুন ডেজার্ট কটন ক্যান্ডি সেমাই

ঈদের আনন্দে ছোটদের জন্য আকর্ষণীয় একটি ডেজার্ট হতে পারে...

এআইয়ের চাপে বদলে যাচ্ছে ভারতের আইটি খাত

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের মধ্যে ভারতের বিশাল আইটি ও...

লাখো মুসল্লির নিরাপত্তায় মাঠে বিজিবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ...

ঈদে সুস্থ থাকতে খাবারে রাখতে হবে নিয়ন্ত্রণ

রমজানের এক মাস সংযমের পর ঈদের সময়ে হঠাৎ ভারী...

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক...

চাঁদ দেখার পর করণীয় সম্পর্কে ইসলামী নির্দেশনা

ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় মাসের শুরু...

অ্যাপলের নতুন হেডফোনে যুক্ত হলো লাইভ ট্রান্সলেশন

দীর্ঘ বিরতির পর প্রিমিয়াম অডিও ডিভাইসের বাজারে নতুন চমক...
spot_img

আরও পড়ুন

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমেরিকার মিনেসোটার এক শহর গত ২০ বছর ধরে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকে আড়াল...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ। এই বিরিয়ানিতে ব্যবহৃত উপকরণগুলো এবং সেগুলো তৈরির ধাপগুলো হলো: উপকরণ: সেদ্ধ চাল ৩ কাপ, শর্ষের তেল...

সিলেটি আখনি বিরিয়ানির স্বাদ বাড়ানোর টিপস

ঈদের দিন পরিবারের জন্য সিলেটের আখনি বিরিয়ানি রান্না করতে চাইলে প্রয়োজন কিছু নির্দিষ্ট মসলা ও উপকরণ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম। উপকরণ: তেল আধা কাপ ও...

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল মাসের প্রথম দিন উদ্‌যাপিত ঈদুল ফিতর আনন্দ এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে। হিজরি সনের শাওয়াল...
spot_img