Wednesday, March 18, 2026
30 C
Dhaka

এক লাখ কোটি ওয়েব পেজ সংরক্ষণে বিশ্বরেকর্ড

ডিজিটাল জগৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে, যেখানে কোনো তথ্যই স্থায়ী নয়। সার্ভার সমস্যা, ডোমেইনের মেয়াদ শেষ হওয়া বা সাইবার হামলার কারণে মুহূর্তেই হারিয়ে যেতে পারে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য। অতীতে এমন ঘটনাও ঘটেছে, যখন প্রযুক্তিগত ত্রুটিতে বিপুল পরিমাণ ডেটা চিরতরে হারিয়ে গেছে। এই প্রেক্ষাপটে ডিজিটাল তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্টারনেট আর্কাইভ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান।

প্রায় তিন দশকের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সম্প্রতি এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ওয়েব ঠিকানা সংরক্ষণের মাইলফলক স্পর্শ করেছে। ১৯৯৬ সালে ব্রুউস্টার কেল সান ফ্রান্সিসকোতে এই আর্কাইভ প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল ইন্টারনেটের পরিবর্তনের একটি স্থায়ী রেকর্ড তৈরি করা।

ইন্টারনেট আর্কাইভের অন্যতম জনপ্রিয় সেবা ওয়েব্যাক মেশিন। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অতীতের কোনো ওয়েবসাইটের পুরোনো সংস্করণ দেখতে পারেন। ফলে গবেষণা, সাংবাদিকতা কিংবা সাধারণ কৌতূহল মেটাতে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করছে।

এই আর্কাইভে শুধু ওয়েবসাইট নয়, বিপুল পরিমাণ বই, অডিও, ভিডিও, ছবি এবং সফটওয়্যারও সংরক্ষিত রয়েছে। বর্তমানে এখানে প্রায় এক লাখ কোটি ওয়েব পেজ, ৪ কোটির বেশি বই ও টেক্সট, ১ কোটি ৫০ লাখ অডিও রেকর্ডিং, এক কোটির বেশি ভিডিও এবং লাখ লাখ ছবি ও সফটওয়্যার রাখা হয়েছে।

প্রতিদিন বিপুলসংখ্যক নতুন ওয়েব পেজ যুক্ত হওয়ায় এর ডেটার পরিমাণ দ্রুত বাড়ছে। মোট ডেটার পরিমাণ ইতিমধ্যে প্রায় ১০০ পেটাবাইটে পৌঁছেছে, যা সংরক্ষণ করা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল।

তবে কপিরাইট ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে এই কাজ দিন দিন কঠিন হয়ে উঠছে। অনেক বড় প্রযুক্তি ও সংবাদমাধ্যম তাদের কনটেন্ট সুরক্ষার জন্য আর্কাইভের বটগুলোকে সীমাবদ্ধ করছে। তবুও ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আর্কাইভের কার্যক্রম বিস্তৃত হওয়ার আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআই কি সত্যিই নিরপেক্ষ, নাকি নতুন বৈষম্যের উৎস

একবিংশ শতাব্দীতে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা...

নফসের বিরুদ্ধে সংগ্রাম হিসেবে রোজা

ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, যখন মুসলিম...

মানসিক চাপেই কি তৈরি হয় ডিসোসিয়েশন

মানুষের জীবনে এমন মুহূর্ত আসতে পারে, যখন নিজেকে নিজের...

কণ্ঠস্বর বিশ্লেষণে বাড়ছে গোপনীয়তার ঝুঁকি

প্রযুক্তির অগ্রগতির এই সময়ে মানুষের কণ্ঠস্বর আর শুধু যোগাযোগের...

ঈদের শুভেচ্ছা বিনিময়ে যমুনায় প্রস্তুতি

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজনকে কেন্দ্র করে...

রোজায় দৃষ্টি সংযম কেন জরুরি

ইসলামে রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার...

ছুটিতে বের হওয়ার আগে ৭টি গুরুত্বপূর্ণ কাজ

ঈদের দীর্ঘ ছুটিতে অনেকেই বাড়ি ফাঁকা রেখে গ্রামের বাড়ি...

১৭ সদস্যের কমিটি নিয়ে পথচলা শুরু মিডিয়া ক্লাবের

রাজধানীতে কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব,...

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী নিহত

ইরাকে সংঘটিত মিসাইল হামলায় মুন্সীগঞ্জের হবি পাইক (৩৫) নামে...

দীর্ঘদিনের অসুস্থতায় সংকটে পড়েছে একটি পরিবার

রাজধানীর বছিলা এলাকার বাসিন্দা মাহমুদা স্বপ্না দীর্ঘদিন ধরে জটিল...

অঞ্চলভেদে আলাদা সময়ে টিকিট ছাড়ছে রেলওয়ে

ঈদ শেষে ঘরে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম...

কঠিন প্রশ্নে হিমশিম খাচ্ছে উন্নত এআই মডেল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাম্প্রতিক সময়ে এমন পর্যায়ে পৌঁছেছে,...

অযত্নে হারাচ্ছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিপুর দেউলী গ্রামে দাঁড়িয়ে আছে প্রাচীন...

পদ্মার চরে ফিরেছে সবুজ, শঙ্কায় কৃষকেরা

রাজশাহীর পদ্মা নদীতে দীর্ঘদিন পর জেগে ওঠা বিস্তীর্ণ চরজমি...
spot_img

আরও পড়ুন

এআই কি সত্যিই নিরপেক্ষ, নাকি নতুন বৈষম্যের উৎস

একবিংশ শতাব্দীতে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ঘিরে এক ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে এটি মানুষের আবেগ বা পক্ষপাতমুক্ত...

নফসের বিরুদ্ধে সংগ্রাম হিসেবে রোজা

ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, যখন মুসলিম সমাজ কঠিন সময় পার করছিল। সেই প্রেক্ষাপটে রোজার বিধান কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মসংযম...

মানসিক চাপেই কি তৈরি হয় ডিসোসিয়েশন

মানুষের জীবনে এমন মুহূর্ত আসতে পারে, যখন নিজেকে নিজের শরীরের ভেতরে নয়, বরং বাইরে থেকে দেখছেন বলে মনে হয়। কিংবা চারপাশের পৃথিবীটাকে অবাস্তব মনে...

কণ্ঠস্বর বিশ্লেষণে বাড়ছে গোপনীয়তার ঝুঁকি

প্রযুক্তির অগ্রগতির এই সময়ে মানুষের কণ্ঠস্বর আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং তা হয়ে উঠছে ব্যক্তিগত তথ্যের এক গুরুত্বপূর্ণ উৎস। বিশেষজ্ঞদের মতে, একজন মানুষের...
spot_img