Saturday, March 14, 2026
23.8 C
Dhaka

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে ঐতিহ্য ও মানবিকতা ধরে রাখা যায়, জর্ডানের রমজানের বিভিন্ন আয়োজন তারই একটি উদাহরণ।

মাস্তাজেল উদ্যোগ
রমজানের বিকেল নামলেই রাজধানী আম্মানের ব্যস্ত সড়কগুলোতে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। আসরের নামাজের পর থেকেই কিছু তরুণ-তরুণী বিশেষ জ্যাকেট পরে সড়কে অবস্থান নেন। তাদের হাতে থাকে ছোট ছোট প্যাকেট।

মাস্তাজেল ক্যাম্পেইনের মূল স্লোগান হলো একটি খেজুরের জন্য একটি জীবন হারাবেন না। ইফতারের আগে অনেকেই দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছানোর চেষ্টা করেন। এই ঝুঁকি কমাতে স্বেচ্ছাসেবকেরা সিগন্যাল পয়েন্টে দাঁড়িয়ে চালকদের হাতে খেজুর ও পানির প্যাকেট তুলে দেন, যাতে তারা রাস্তায় চলন্ত অবস্থাতেই ইফতার করতে পারেন এবং দুর্ঘটনা এড়ানো যায়।

এই উদ্যোগে শুধু শিক্ষার্থী নয়, পুলিশ সদস্য ও বিভিন্ন পরিচিত ব্যক্তিরাও অংশ নেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি জর্ডানের একটি সামাজিক শিষ্টাচারে পরিণত হয়েছে।

রমজান কামানের ঐতিহ্য
জর্ডানে ইফতারের সময় ঘোষণা করার অন্যতম ঐতিহ্য হলো রমজান কামান। স্থানীয়ভাবে একে বলা হয় মিদফা আল ইফতার। ১৯৩৮ সালের নথিপত্রে এই কামানের উল্লেখ পাওয়া যায়।

কয়েক দশক বন্ধ থাকার পর ২০১৯ সালে আবার আম্মানের উঁচু পাহাড় জাবাল আল ক্বালা এলাকায় এটি চালু করা হয়। সূর্যাস্তের মুহূর্তে শহর যখন শান্ত হয়ে যায়, তখন কামানের গর্জন এবং প্রাচীন আল হুসাইনি মসজিদ থেকে আজানের ধ্বনি মিলিয়ে এক বিশেষ পরিবেশ তৈরি হয়। এই দৃশ্য দেখতে দেশি-বিদেশি পর্যটকেরা পাহাড়ে ভিড় করেন।

ইফতারের ঐতিহ্যবাহী খাবার
জর্ডানের ইফতার টেবিলকে স্থানীয়ভাবে সফরা বলা হয়। এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের উপস্থিতি দেখা যায়।

মানসাফ জর্ডানের জাতীয় খাবার। বড় থালায় ভাতের ওপর বিশেষ শুকনো দই জ্যামিদ দিয়ে রান্না করা খাসির মাংস পরিবেশন করা হয়। অতিথিদের হাত দিয়ে এই খাবার খাওয়ার একটি আলাদা ঐতিহ্য রয়েছে।

রমজানে কাতায়েফ নামের একটি মিষ্টি পিঠাও বেশ জনপ্রিয়। এটি প্যানকেকের মতো, যার ভেতরে বাদাম বা পনিরের পুর দিয়ে ভাজা হয়। ইফতারের পর কাতায়েফ ও গরম কফির আড্ডা জর্ডানের রমজানের পরিচিত দৃশ্য।

সম্মান বজায় রেখে সহায়তা
দরিদ্র মানুষের জন্য সহায়তা কার্যক্রমেও জর্ডানে নতুন ধারা দেখা যায়। এখন আর লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়ার ব্যবস্থা নেই। বিভিন্ন সামাজিক সংগঠন সুক খয়েরি নামে একটি বাজারের ব্যবস্থা করে।

এখানে দরিদ্র পরিবারগুলোকে কুপন দেওয়া হয়। তারা সাধারণ ক্রেতার মতো ট্রলি নিয়ে বাজারে ঘুরে নিজের প্রয়োজনীয় পণ্য নির্বাচন করেন। সমাজবিজ্ঞানীদের মতে, এই ব্যবস্থা দরিদ্র মানুষের আত্মসম্মান বজায় রাখতে সহায়তা করে।

মুসাহারাতি ও রাতের পরিবেশ
ইফতারের পর জর্ডানের শহর ও গ্রামগুলো যেন নতুন করে জেগে ওঠে। তারাবির নামাজ শেষে রাতভর আড্ডা ও সামাজিক মিলনমেলার পরিবেশ তৈরি হয়।

গ্রাম ও পুরোনো শহরগুলোতে এখনো মুসাহারাতি নামের ব্যক্তিদের দেখা যায়, যারা সাহরির আগে ঢাক বাজিয়ে মানুষকে জাগিয়ে দেন। অনেক সময় তারা পাড়ার বাসিন্দাদের নাম ধরে ডাকেন। ফলে তারা শুধু একজন কর্মী নন, বরং প্রতিটি এলাকার সামাজিক জীবনের একটি অংশ হয়ে উঠেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...
spot_img