Friday, March 13, 2026
25 C
Dhaka

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্যের পরিমাণ। ব্যবহৃত বা দীর্ঘদিন অব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম থেকে তৈরি এসব বর্জ্যে একদিকে যেমন সিসা ও পারদের মতো ক্ষতিকর পদার্থ থাকে, অন্যদিকে তাতে সোনা সহ বিভিন্ন মূল্যবান ধাতুও পাওয়া যায়। এই ই-বর্জ্য থেকেই পরিবেশবান্ধব উপায়ে সোনা উদ্ধারের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখের একদল বিজ্ঞানী।

গবেষকদের উদ্ভাবিত পদ্ধতিটির বিশেষত্ব হলো এতে ব্যবহার করা হয়েছে দুগ্ধশিল্পের উপজাত হুই বা ছানার পানি থেকে পাওয়া প্রোটিন। সাধারণত পনির তৈরির সময় উৎপন্ন এই তরল উপজাত ফেলে দেওয়া হয়। কিন্তু বিজ্ঞানীরা এটিকেই কাজে লাগিয়ে ই-বর্জ্য থেকে সোনা সংগ্রহের একটি নতুন কৌশল তৈরি করেছেন।

ইলেকট্রনিক ডিভাইসের মাদারবোর্ড, কানেক্টর এবং সার্কিটের বিভিন্ন অংশে সোনা ব্যবহার করা হয়, কারণ এটি অত্যন্ত সুপরিবাহী এবং সহজে মরিচা ধরে না। গবেষণায় দেখা গেছে, মাত্র ২০টি পরিত্যক্ত কম্পিউটারের মাদারবোর্ড থেকে বিজ্ঞানীরা প্রায় ৪৫০ মিলিগ্রাম উচ্চমানের ২২ ক্যারেট সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। গবেষণার ফলাফল সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসে প্রকাশিত হয়েছে।

জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে প্রায় ৬ কোটি ২০ লাখ টন ই-বর্জ্য তৈরি হয়েছে, যা এ খাতের জন্য একটি রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, ই-বর্জ্যের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকা মূল্যবান ধাতু পুনরুদ্ধারের সুযোগও বাড়ছে।

গবেষণার অংশ হিসেবে বিজ্ঞানীরা হুই প্রোটিনকে উচ্চ তাপমাত্রা ও অ্যাসিডের মাধ্যমে ডিনেচারড করে ছোট ছোট তন্তু তৈরি করেন, যাকে অ্যামাইলয়েড ফাইব্রিল বলা হয়। এই ন্যানোমিটার আকারের তন্তুগুলো পরে স্পঞ্জের মতো কাঠামোয় রূপ দেওয়া হয়। এরপর যখন এই প্রোটিন স্পঞ্জকে মাদারবোর্ড থেকে তৈরি দ্রবীভূত দ্রবণে রাখা হয়, তখন এটি অনেকটা আণবিক চুম্বকের মতো কাজ করে এবং সোনার কণাগুলোকে নিজের দিকে টেনে নেয়।

বিজ্ঞানীদের মতে, বিষাক্ত রাসায়নিক ব্যবহার না করে জৈব উপাদান দিয়ে সোনা উদ্ধারের এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক। ইটিএইচ জুরিখের অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, ৪৫০ মিলিগ্রাম ২২ ক্যারেট সোনার বাজারমূল্য এ পদ্ধতিতে আহরণের ব্যয়ের তুলনায় অনেক বেশি। প্রকৃতপক্ষে এতে জ্বালানি ও কাঁচামালের খরচ বাজারমূল্যের প্রায় ৫০ গুণ কম।

গবেষকদের ধারণা, ভবিষ্যতে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি হলে খনি থেকে সোনা উত্তোলনের তুলনায় এটি দ্রুত, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার...

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই...

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয়...

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন নিয়ম আনছে জাপান

উড়োজাহাজে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের ব্যবহার...

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে...

সংসদে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনায়...
spot_img

আরও পড়ুন

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই মনে করেন কার্বোহাইড্রেট শরীরের জন্য ক্ষতিকর এবং ওজন বৃদ্ধির অন্যতম কারণ। আবার অন্যদিকে বিশেষজ্ঞরা এটিকে...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাজাগতিক অবস্থান এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আগামী...

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই পছন্দ করেন। চিকেন দিয়ে তৈরি বিভিন্ন পদ এর মধ্যে বেশ জনপ্রিয়। খুব বেশি সময় বা...
spot_img