Friday, March 13, 2026
24.1 C
Dhaka

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে রহমত, বরকত ও ক্ষমার মাস হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানরা বিশ্বাস করেন, এ সময় আল্লাহ তায়ালা তার বান্দাদের দোয়া বেশি গ্রহণ করেন। তাই রমজানে নির্দিষ্ট কিছু মুহূর্তে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাদিসে।

ইফতারের সময় দোয়া করার গুরুত্ব ইসলামী বর্ণনায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না: ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশাহর দোয়া, জালিমের বিরুদ্ধে মজলুমের দোয়া (সূত্র: মুসনাদে আহমদ)।

সেহরির সময়ও দোয়া করার বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মহান আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত তিনি আহ্বান করতে থাকেন। (সূত্র: বুখারি, মুসলিম)

ফজরের নামাজের পরও দোয়া করার একটি বিশেষ সময় হিসেবে বিবেচনা করা হয়। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ (সা.)-কে দ্রুত দোয়া কবুল হওয়ার সময় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর। (সূত্র: তিরমিজি: ৩৪৯৮)

ইসলামী শিক্ষায় বলা হয়েছে, রমজান মাসে এসব সময় ইবাদত ও দোয়ায় বেশি মনোযোগ দিলে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের সম্ভাবনা বাড়ে। তাই রোজাদারদের জন্য এ সময়গুলোকে ইবাদত ও দোয়ার মাধ্যমে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড়...

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক...

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার...

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই...

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয়...

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন নিয়ম আনছে জাপান

উড়োজাহাজে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের ব্যবহার...

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ...

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...
spot_img

আরও পড়ুন

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড ও মনিটরসহ অধিকাংশ কম্পিউটার যন্ত্রাংশের...

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ইফতারের আয়োজন থেকে শুরু করে তারাবির নামাজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশটির...

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই মনে করেন কার্বোহাইড্রেট শরীরের জন্য ক্ষতিকর এবং ওজন বৃদ্ধির অন্যতম কারণ। আবার অন্যদিকে বিশেষজ্ঞরা এটিকে...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই...
spot_img