Thursday, March 12, 2026
27.1 C
Dhaka

লন্ডন বইমেলায় বিতরণ হচ্ছে প্রতিবাদী ‘ফাঁকা’ বই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে লেখকদের সৃজনশীল কাজ অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগ তুলে অভিনব এক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার লেখক। প্রতিবাদের অংশ হিসেবে তারা ‘ফাঁকা’ একটি বই প্রকাশ করেছেন, যেখানে কোনো প্রচলিত লেখা নেই, রয়েছে শুধু প্রতিবাদে অংশ নেওয়া লেখকদের নামের তালিকা।

‘ডোন্ট স্টিল দিস বুক’ নামে প্রকাশিত এই বইটি বর্তমানে লন্ডন বইমেলায় দর্শকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। বইটির মাধ্যমে লেখকরা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।

এই উদ্যোগে নোবেলজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরো, ঔপন্যাসিক ফিলিপা গ্রেগরি এবং জনপ্রিয় লেখক রিচার্ড ওসমানসহ প্রায় ১০ হাজার লেখক নিজেদের নাম যুক্ত করেছেন। বইটিতে কোনো গল্প, প্রবন্ধ বা সাহিত্যিক বিষয়বস্তু রাখা হয়নি, বরং প্রতিবাদের প্রতীক হিসেবে শুধু অংশগ্রহণকারী লেখকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবাদে অংশ নেওয়া লেখকদের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো বিপুল পরিমাণ বই, গবেষণা ও সৃজনশীল লেখা অনুমতি কিংবা পারিশ্রমিক ছাড়াই ব্যবহার করছে। এতে লেখকদের মেধাস্বত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সৃষ্টিশীল কাজ যথাযথ স্বীকৃতি পাচ্ছে না।

এই কর্মসূচির অন্যতম সংগঠক সুরকার ও কপিরাইট আন্দোলনকর্মী এড নিউটন-রেক্স বলেন, এআই শিল্প অনেকাংশে চুরি করা কাজের ওপর দাঁড়িয়ে আছে। তার মতে, লেখকদের অনুমতি বা অর্থ ছাড়াই তাদের কাজ ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, এটি ক্ষতিহীন নয়। কারণ যেসব সৃজনশীল কাজ দিয়ে এআই মডেল প্রশিক্ষিত হয়, সেই একই মানুষের সঙ্গে পরে এসব প্রযুক্তি প্রতিযোগিতা করে। এতে লেখকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই উদ্যোগে আরও অংশ নিয়েছেন ‘স্লো হর্সেস’ উপন্যাসের লেখক মিক হেরন, লেখক মেরিয়ান কিজ, ইতিহাসবিদ ডেভিড অলুসোগা এবং ‘নটস অ্যান্ড ক্রসেস’ সিরিজের লেখক ম্যালোরি ব্ল্যাকম্যান।

ম্যালোরি ব্ল্যাকম্যান বলেন, লেখকদের বই ব্যবহার করলে এআই কোম্পানিগুলোর উচিৎ তার জন্য লেখকদের সম্মানি দেয়া। আর এটা লেখকদের স্বাভাবিক প্রত্যাশা।

এদিকে লন্ডন বইমেলায় প্রকাশনা খাত থেকেও এআই ব্যবহারের জন্য একটি লাইসেন্সিং ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রকাশকদের লাইসেন্সিং সেবা নামে একটি অলাভজনক সংস্থা এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে লেখকদের কাজ ব্যবহারের ক্ষেত্রে বৈধ অনুমতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে...

সংসদে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনায়...

স্বাস্থ্যকর নাস্তায় মিষ্টি আলুর প্যানকেক

স্বাস্থ্যকর উপায়ে সুস্বাদু খাবার তৈরি করতে চাইলে মিষ্টি আলুর...

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা...

ফ্রিজে মুরগির মাংস সংরক্ষণে খাদ্য নিরাপত্তা নির্দেশনা

রান্না করা খাবার সংরক্ষণের ক্ষেত্রে অনেকেই ফ্রিজের ওপর নির্ভর...

কারাগারে রাজনৈতিক বন্দি প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

দেশে বর্তমানে বিপুলসংখ্যক মানুষ রাজনৈতিক পরিচয়ের কারণে কারাগারে কষ্টকর...

ঐক্য ও সম্প্রীতির প্রতীক ঈদগাহের সমাবেশ

রমজান মাসব্যাপী সিয়াম সাধনার সমাপ্তি ঘটে শাওয়াল মাসের চাঁদ...

স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপি ছাড়লেন মেজর হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার...

শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে...

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর।...
spot_img

আরও পড়ুন

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্যের পরিমাণ। ব্যবহৃত বা দীর্ঘদিন অব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম থেকে তৈরি এসব...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান বৃহস্পতিবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাজুল ইসলাম...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে আলোচনায় এসেছে ১০ বছর বয়সী শিশু আবু বকর সিদ্দিক। তার এই অসাধারণ সাফল্যে আনন্দ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন শপথ নেওয়া মন্ত্রী আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য...
spot_img