Thursday, March 12, 2026
28.2 C
Dhaka

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি হাজীপুর ইউনিয়নের চক সালন এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপে পাওয়া যায়।

রিপন মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর গ্রামের বাসিন্দা হানু মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত সোমবার ইফতার সেরে রিপন স্থানীয় দিঘিরপাড় বাজারে যান। রাত সাড়ে ১১টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁকে খুঁজে পাননি।

স্থানীয়রা মঙ্গলবার সন্ধ্যায় প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্বজনেরা লাশটি রিপনের বলে শনাক্ত করেন।

ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, সুরতহাল প্রতিবেদনে রিপনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...
spot_img

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে বলে...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। মার্চে মোট ১৬টি জাহাজ তেল আনার কথা থাকলেও,...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের...
spot_img