Monday, March 9, 2026
29.5 C
Dhaka

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কাউকে আটক করা যায়নি। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণ ঘটে মন্দিরে, পরে একই সড়কে আরও দুইটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

রাত ১১টার দিকে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট ইসকন মন্দির থেকে জব্দ করা একটি ব্যাগ লালমাই পাহাড় এলাকায় নিয়ে নিষ্কিয়করণ করেছে। কোতয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বের ঘটনা অনুযায়ী, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) কালী গাছতলা শিব মন্দিরে এবং পাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং পাশের রাস্তায় আরও তিনজন আহত হন। আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ, র‍্যাব ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরিহিত একজন ব্যাগ হাতে ইসকন মন্দিরে প্রবেশ করে। পাশে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি শিব মন্দির লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর আরও দুই-তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে, ফলে আরও তিনজন আহত হন।

পুলিশের একটি সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, মন্দির কর্তৃপক্ষ পুলিশ সঙ্গে বৈঠকে বসেছে এবং তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করছে। ইসকন মন্দির ও কালী গাছতলা মন্দির কর্তৃপক্ষ সোমবার পৃথক দুটি মামলা দায়ের করবে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, সিসিটিভি ফুটেজ তদন্তের মাধ্যমে জড়িতদের সনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। রবিবার রাত ১১টায় ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট লালমাই পাহাড়ে দুর্বৃত্তের রেখে যাওয়া ব্যাগ নিষ্কিয় করেছে। তবে ব্যাগে বোমা ছিল কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অভয়নগরে পাচারচেষ্টা নস্যাৎ, ৫৬ বস্তা সার জব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার...

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান...

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে...

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক...

বাঘায় সিএনজি-ভটভটি সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন...

হাঁস চুরির অভিযোগে সালিশের পর যুবকের মৃত্যু নিয়ে উত্তেজনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে অপমানের...

মেঘনায় অভিযানে কারেন্ট জালসহ আটক ১৪ জেলে

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট...

ঐতিহ্যবাহী সলপের ঘোলে ফরমালিন কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোলে আবারও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির...

চান্দিনায় তালাবদ্ধ শিক্ষা প্রকৌশলীর কার্যালয়, সেবা থেকে বঞ্চিত প্রতিষ্ঠান

কুমিল্লার চান্দিনা উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়টি টানা...

তাড়াশে চাঁদা না পেয়ে ভেকু গাড়িতে আগুন- ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চাঁদা দাবি, মারধর, প্রাণনাশের হুমকি এবং...

আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগে মিলল পাইপগান ও গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি...

নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় চলছে জাটকা শিকার

লক্ষ্মীপুরের মেঘনা নদীর রামগতি ও কমলনগর এলাকার বিভিন্ন মাছঘাটে...

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষতি

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে পাচারচেষ্টা নস্যাৎ, ৫৬ বস্তা সার জব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।...

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আব্দুল্লাহ আল মাসউদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জেলার বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী...

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা...
spot_img