Saturday, March 7, 2026
29.2 C
Dhaka

উচ্চ নিরাপত্তার ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সাধারণত নিরাপত্তা ও তথ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ ধরনের স্মার্টফোন ব্যবহার করেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেও সম্প্রতি এমন একটি বিশেষ মডেলের ফোন দেখা গেছে, যা সাধারণ ব্যবহারকারীদের মধ্যে খুব বেশি পরিচিত নয়।

সম্প্রতি সচিবালয় থেকে গুলশানে নিজ বাসভবনে যাওয়ার সময় গাড়িতে বসে ফোনে কথা বলার মুহূর্তে প্রধানমন্ত্রীর হাতে থাকা ফোনটি গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে। পরে প্রযুক্তি বিশ্লেষকদের পর্যবেক্ষণে জানা যায়, সেটি সিরিন ল্যাবসের তৈরি সিরিন ফিননি মডেলের একটি স্মার্টফোন।

সিরিন ফিননি বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোনগুলোর একটি হিসেবে পরিচিত। এটি প্রথম বাজারে আসে ২০১৮ সালের মে মাসে এবং ওই বছরের শেষ দিকে প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনায় আসে।

ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহারের পাশাপাশি সিরিন অপারেটিং সিস্টেম সংযুক্ত করা হয়েছে। তবে এই ডিভাইসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা।

তথ্যপ্রযুক্তির এই যুগে রাষ্ট্রপ্রধানদের ব্যবহৃত ডিভাইসের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি বিবেচনায় রেখে সিরিন ল্যাবস তাদের এই ফোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে।

সিরিন ফিননি ফোনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর গোপন বা সুরক্ষিত স্ক্রিন। ব্যবহারকারী যখন ফোনটি চালু করতে বা বিশেষ কোনো কাজ করতে চান, তখন ফোনের ওপরের অংশ থেকে একটি আলাদা স্ক্রিন বেরিয়ে আসে।

এই অতিরিক্ত স্ক্রিনের মাধ্যমে দ্বৈত নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়। দুটি স্ক্রিনে প্রদর্শিত নম্বর মিলিয়ে নেওয়ার পরেই ফোনটি সম্পূর্ণভাবে ব্যবহার করা সম্ভব হয়। এই ব্যবস্থার ফলে অননুমোদিত প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে যায়।

সিরিন ল্যাবসের তৈরি এই ফোনগুলোর দাম সাধারণত ৯৯৯ ডলার থেকে ৩৫০০ ডলার পর্যন্ত হয়ে থাকে, যা মূলত উচ্চ নিরাপত্তা প্রয়োজন এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে...

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের...

ইফতারের টেবিলে দুধ-বাদামের শরবত

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে শরীরকে...

নরসিংদীতে দলবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা, মামলা দায়ের

নরসিংদীর মাধবদীতে চার সন্তানের মাকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ...

গুগল সার্চে এআই ক্যানভাস ফিচার

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাকে আরও বিস্তৃত...

প্রতিবাদী মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার হত্যার ঘটনায়...

গ্রামে বিয়েবাড়ি ও সামাজিক অনুষ্ঠানেও বাদ্যযন্ত্র নিষিদ্ধের সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রামের একটি জামে মসজিদের কমিটি...

দুর্বৃত্তদের আগুনে পুড়ল সিলেটের রাজনৈতিক নেতার বাড়ি

সিলেটের কানাইঘাটে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন লেগে...

মুমিনদের জীবন গঠনে কোরআনের শিক্ষা

১৪৪৭ হিজরি সনের ১৪ রমজান দিবাগত রাতে দেশের মসজিদগুলোতে...

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শনে চিকিৎসকদের উপস্থিতি পরীক্ষায় নজর

চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সেবার মান যাচাই করতে হঠাৎ...

জলবায়ু পরিবর্তন কিডনি রোগের ঝুঁকি বাড়াচ্ছে

বিশ্বজুড়ে কিডনি রোগের প্রকোপ বাড়ছে। নতুন ঝুঁকি হিসেবে যুক্ত...

সোনালি মরুর বুকে ভ্রমণে মগ্ন সংগীতশিল্পী সাবরিনা পড়শি

মিষ্টি কণ্ঠের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করা গায়িকা...

ফ্লাইট বাতিলের প্রভাবে প্রবাসীদের সহায়তায় মন্ত্রণালয় সচেষ্ট

হোলি উৎসবের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রবাসীকল্যাণ...

ফিলিং স্টেশনে ক্রেতাদের দীর্ঘ সারি, বিক্রি নিয়ন্ত্রণে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ও আতঙ্কে খুলনা, সিলেট, রাজশাহী, নোয়াখালী...
spot_img

আরও পড়ুন

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে যদি সময়ের আগে ইফতার করে ফেলা হয়, তাহলে রোজার কী হবে। সূর্যাস্ত হয়েছে মনে করে...

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করেছেন একদল খ্রিস্টান পাদ্রি। হোয়াইট হাউসের ওভাল অফিসে জড়ো হয়ে তারা ট্রাম্পের কাঁধে...

ইফতারের টেবিলে দুধ-বাদামের শরবত

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে শরীরকে সতেজ রাখতে পুষ্টিকর পানীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় ভিন্ন স্বাদের কোনো শরবত ইফতারের টেবিলে...

নরসিংদীতে দলবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা, মামলা দায়ের

নরসিংদীর মাধবদীতে চার সন্তানের মাকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভুক্তভোগী ওই নারী অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। মামলায়...
spot_img