চট্টগ্রামের ফয়স্ লেক রোডের গ্যালেরিয়াতে শুরু হয়েছে ‘রামাদান মজলিশ ২০২৬’। পবিত্র রমজান মাস ও ঈদের আগমনী আনন্দকে ঘিরে আয়োজিত এ আয়োজন প্রতি বছরের মতো এবারও দর্শক ও ভোক্তাদের আকৃষ্ট করছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে জনপ্রিয় রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ড। প্রতিদিন বেলা ৩টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত চলতে থাকা এই মেলায় ক্রেতারা উপভোগ করতে পারছেন ভিন্নধর্মী এবং উৎসবমুখর পরিবেশ।
গ্যালেরিয়ার অ্যাম্বিয়েন্স হলে রয়েছে ফুড স্টল ও গ্র্যান্ড ডাইনিং হল, যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশে ইফতার এবং সাহ্রি উপভোগ করা যায়। এছাড়া ৪০টির বেশি স্টলে রয়েছে ট্রেন্ডি ফ্যাশন আইটেম, জুয়েলারি এবং নানা লাইফস্টাইল পণ্য। এক ছাদের নিচে অতিথিরা রমজানের উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাচ্ছেন।
গ্যালেরিয়ায় রয়েছে সুসজ্জিত ইভেন্ট ভেন্যু, মানসম্মত রেস্টুরেন্ট, সুইমিং পুল, জিম ও ফ্যামিলি এন্টারটেইনমেন্ট স্পেস। অতিথিদের জন্য আরামদায়ক পরিবেশ ও উৎকৃষ্ট আতিথেয়তার মাধ্যমে এটি যেকোনো আয়োজনের আদর্শ ঠিকানা হিসেবে পরিচিত।
আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ হাউস জানিয়েছে, উদ্যোক্তা ও ভোক্তা কমিউনিটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এই মজলিশের মূল লক্ষ্য। ইতিমধ্যেই রামাদান মজলিশ ২০২৬ ব্যাপক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারী ব্র্যান্ড ও দর্শনার্থীরা দারুণ উচ্ছ্বসিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইফতেখার হোসেন, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন, বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক ও ক্রিয়েটিভ হাউস ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা তানজিলা কাশিফি।
সিএ/এমই


