Saturday, March 7, 2026
25.6 C
Dhaka

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে যদি সময়ের আগে ইফতার করে ফেলা হয়, তাহলে রোজার কী হবে। সূর্যাস্ত হয়েছে মনে করে যদি কেউ ভুলবশত আগে কিছু খেয়ে ফেলেন, সে ক্ষেত্রে ইসলামী শরিয়তে এর বিধান কী—এ বিষয়ে আলেমরা ব্যাখ্যা দিয়েছেন।

ইসলামী ফিকহ অনুযায়ী, কেউ যদি সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলবশত সময়ের আগে ইফতার করে ফেলেন, তাহলে হানাফি মাজহাব অনুযায়ী তার রোজা ভেঙে যাবে। তবে এ ক্ষেত্রে ভুলের কারণে তার কোনো গুনাহ হবে না।

এ অবস্থায় রোজা ভেঙে যাওয়ার কারণে তাকে পরবর্তীতে সেই দিনের রোজা কাজা করতে হবে। তবে কাফফারা দিতে হবে না বলে উল্লেখ করেছেন ইসলামী বিদ্বানরা।

এ প্রসঙ্গে একটি বর্ণনায় এসেছে, আলী ইবনে হানজালা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি রোজার মাসে একদিন ইফতারের সময় ওমরের (রা.) কাছে ছিলেন। সবার সামনে পানীয় পেশ করা হলো। উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুআজ্জিন আওয়াজ দিল, হে আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডোবেনি। তখন ওমর (রা.) বললেন, যারা ইফতারি করে ফেলেছে, তারা একটি রোজা কাজা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৩৮)

আরেক বর্ণনায় হজরত ইবনে জুরাইজ (রহ.) বলেন, আমি আতাকে (রহ.) জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা (রহ.) বললেন, শুধু কাজা করবেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৯১৪৭)

একইভাবে সুবহে সাদিক হয়নি মনে করে কেউ যদি সুবহে সাদিকের পর সেহরি খেয়ে ফেলেন, তাহলে সেই রোজাটিও সহিহ হবে না। এ ক্ষেত্রে রমজানের পর ওই দিনের রোজা কাজা করতে হবে, তবে কাফফারা দিতে হবে না।

এ বিষয়ে আরেক বর্ণনায় আউন (রহ.) থেকে বলা হয়েছে, মুহাম্মাদ ইবনে সীরীন (রহ.) রাত বাকি আছে ভেবে সেহরি করেছিলেন। পরে জানতে পারেন যে তিনি সুবহে সাদিকের পর সেহরি করেছেন। তখন তিনি বলেন, ‘আমি আজ রোজাদার নই।’ অর্থাৎ এ রোজাটি হয়নি এবং পরে তা কাজা করতে হবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৬/১৪৯)

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কার ওপর ফিতরা দেওয়া ওয়াজিব

রমজান মাস ও ঈদুল ফিতরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি...

নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক...

ইসলামে আত্মহত্যা কেন গুরুতর পাপ

ইসলামে আত্মহত্যা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে গুরুতর পাপ হিসেবে...

বন্ধ্যত্ব নিয়ে সচেতনতা বাড়ছে পুরুষদের মধ্যে

সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত রয়েছে—দম্পতির সন্তান না...

কৃত্রিম সংকটে পাম্পে রেশনিংয়ে ভোগান্তি

চাঁদপুর শহরে কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট...

পরিমিত ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রসঙ্গ উঠলেই অনেকের পছন্দের তালিকায় থাকে ড্রাই...

হোয়াটসঅ্যাপের তথ্য নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

ভারতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং বড় প্রযুক্তি...

রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। অনেকের কাছে ভাত...

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত...

ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়

রোজা অবস্থায় চিকিৎসাজনিত প্রয়োজনে ইনজেকশন বা ইনসুলিন নেওয়া যাবে...

৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রযুক্তিগত অবকাঠামো ক্রমেই...

ইফতারে তান্দুরি চিকেন কাটলেটের সহজ রেসিপি

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের টেবিলে...

মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার তেল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট...

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ফ্লাইট চলাচলে বড় প্রভাব

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে...
spot_img

আরও পড়ুন

কার ওপর ফিতরা দেওয়া ওয়াজিব

রমজান মাস ও ঈদুল ফিতরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সদকাতুল ফিতর। সমাজের ধনী-গরিব সবাই যেন ঈদের আনন্দে অংশ নিতে পারেন, সে উদ্দেশ্যে...

নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ...

ইসলামে আত্মহত্যা কেন গুরুতর পাপ

ইসলামে আত্মহত্যা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে, আত্মহত্যা মানুষের জন্য মারাত্মক অপরাধ এবং এর জন্য...

বন্ধ্যত্ব নিয়ে সচেতনতা বাড়ছে পুরুষদের মধ্যে

সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত রয়েছে—দম্পতির সন্তান না হলে দায় যেন শুধুই নারীর। সন্তান ধারণে সমস্যা দেখা দিলে অধিকাংশ সময় সামাজিক চাপ, লজ্জা...
spot_img