Friday, June 26, 2026
29.3 C
Dhaka

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বরপূর্ণ মোড়ে প্রায় বিলুপ্ত হওয়ার পথে জেব্রা ক্রসিং

কয়েক বছর আগেও রাজধানীতে একটা ফুটওভার ব্রিজের সংখ্যা ছিল হাতে গোনা। তখন ‘জেব্রা ক্রসিং’ দিয়ে পথচারীদের সড়ক পারাপারের নিয়ম ছিল। সেই নিয়ম এখনো আছে, তবে যেখানে ফুটওভারব্রিজ রয়েছে, সেখানে সুস্থ-সবল মানুষজনকে তা ব্যবহারের নিয়ম রয়েছে। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ও রোগীরাও যাতে সড়ক পারাপার হতে পারে সেজন্য জেব্রা ক্রসিং রাখা হয়।

তবে সেই ‘জেব্রা ক্রসিং’ রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বরপূর্ণ মোড়ে প্রায় বিলুপ্ত হওয়ার পথে। পথচারী পারাপারের নিরাপদ এ মাধ্যম কয়েক বছর ধরে নগরীর সড়কে তেমন আর দেখা যাচ্ছে না। যে কয়েকটা রয়েছে সেগুলোও অনেকটা উঠে যাওয়ার পথে। তবে রাজধানীজুড়ে ফুটোভার ব্রিজ বেড়েছে কয়েকগুণ। শহরের রাস্তা থেকে পথচারীবান্ধব জেব্রা ক্রসিং হারিয়ে যাওয়াকে ট্রাফিক ব্যবস্থাপনার অধপতন বলে মানে করছেন সংশ্লিষ্টরা।

পথচারী ও সংশ্লিষ্টরা বলছেন, ফুটওভার ব্রিজের তুলনায় রাস্তা পারাপারের ক্ষেত্রে পথচারীদের বেশি পছন্দ জেব্রা ক্রসিং। বিশেষ করে শারীরিক ভাবে অসুস্থ পথচারীদের রাস্তা পারাপারে অন্যতম সহায়ক জেব্রা ক্রসিং। যানজট নিরসন ও ঝুঁকি এড়ানোর এজন্য নিরাপদ রাস্তা পারাপারের এ সভ্য মাধ্যমকে আবারও পুরোপুরি কার্যকরভাবে ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

ক্রসিং
ঙ্গেভাবেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে সাধারণ পথচারী

ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাব মতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৩১টি ও উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫৬টি ফুটওভার ব্রিজ রয়েছে। এছাড়া আন্ডারপাস রয়েছে তিনটি। তবে প্রায় সব ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারপারে অনীহা দেখা যায় পথচারীদের। ব্রিজের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় তারা। জেব্রা ক্রসিং বিহীন রাস্তায় এভাবে পথচারী পারাপার- যা রীতিমত ভীতিজনক।

সরজিমন ঘুরে দেখা যায়, নগরীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলশান, বনানীসহ কয়েকটি সড়কে জেব্রা ক্রসিং দেখা গেলও- তা হাতে গোনা। এর বেশির ভাগেরই সাদা চিহ্ন মুছে গেছে। নিয়ম অনুসারে, যে সড়ক বা মোড়ে ফুটওভার ব্রিজ থাকবে সেখানে জেব্রা ক্রসিং থাকা বাধ্যতামূলক। কিন্তু শাহবাগ, মতিঝিল, কারওয়ান বাজার, নীলক্ষেত মোড়, টেকনিক্যাল মোড়, পল্টন মোড়সহ রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়কে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ কোনোটাই নেই। ফলে পথচারীরা ঝুঁকি নিয়েই গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

একটা সময় ঢাকার রাস্তায় জেব্রা ক্রসিং-এর উপর দিয়ে রাস্তা পারাপার হতো নগরবাসী। বয়স্ক, প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থরা নির্ভয়ে রাস্তা পার হতেন। সময়ের সঙ্গে সঙ্গে জেব্রা ক্রসিং যেমন উধাও হয়েছে, তেমনি সিগন্যাল বাতিও প্রায় অকেজো। জেব্রা ক্রসিং না থাকার কারণে ট্রাফিক সিগন্যালে গাড়িগুলো থামার কোনো নিয়মনীতি মানে না। ট্রাফিক পুলিশ হাত উঠালেও গাড়ি টান দিয়ে চলে যায়, অনেক সময় মোড়ের মাঝখানেই গাড়ি দাঁড়িয়ে পড়ে। বিশেষ করে ‘ট্রাফিক রুলস তোয়াক্কা করে’ মোড়েই দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল আরোহীরা।

দ‍ায়িত্বরত সার্জেন মোরশেদ বলেন, ট্রাফিক ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। তবে ডিএমপি থেকে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই আবার যেখানে ফুটওভার ব্রিজ নেই সেখানে জেব্রা ক্রসিং দেওয়া হবে, গাড়ির আলাদা লেন করা হবে। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। মোড়ের মাঝখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকবে। যানবাহন নিয়ন্ত্রণে সিগন্যাল বাতিতে সময় নির্দিষ্ট করে দেওয়া হবে।

আশার কথা শোনালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক-দক্ষিণ) যুগ্ম কমিশনার মফিজউদ্দিন আহমেদও। তিনি বলেন, বিশ্বের উন্নত প্রায় সব দেশেই রাস্তা পারাপারে পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার করেন। এতে দুর্ঘটনার সম্ভাবনাও কম থাকে। ট্রাফিক ব্যবস্থাপনা জেব্রা ক্রসিং, গাড়ির জন্য সুনির্দিষ্ট লেন থাকাটা জরুরি। আমাদের এসবে ঘাটতি রয়েছে। সড়কে জেব্রা ক্রসিং উঠে গেছে, গাড়ি লেন, পর্যাপ্ত ফুটওভার নেই। সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খলা ফেরাতে সিটি করপোরেশন ও ডিএমপি এক যোগে কাজ করছে। প্রকল্পও হাতে নেওয়া হয়েছে আশা করি, দ্রুত সমস্যা সমাধান হবে।

নতুন করে ‘জেব্রা ক্রসিং ও রোড মার্ক’ এর কাজ শুরু হয়েছে জানিয়ে ডিএসসিসি’র প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগতভাবে ফুটওভার ব্রিজের চেয়ে ‘জেব্রা ক্রসিং’ ব্যবহার করে পথচারী পারাপার হওয়া পছন্দ করি। মধ্যখানে সড়কে জেব্রা ক্রসিংয়ের অবস্থা বেহাল ছিলো। নতুন প্রকল্প শুরু হয়েছে, দুই মাসের মধ্যে ডিএসসিসির সব সড়কে জেব্রা ক্রসিং ও গাড়ির আলাদা লেন, পার্কিং জোন করা দেওয়া হবে। এসব ব্যবহারে সবাইকে মোটিভেশনও করা হবে বলে জানান তিনি।

spot_img

আরও পড়ুন

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...
spot_img

আরও পড়ুন

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা আছে। তবু অনেক সময় দেখা যায়, কাজের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার পরও শুরু করা...

মৃত্যুঝুঁকির গ্রহাণু ঠেকাতে বিজ্ঞানীদের পরিকল্পনা কতটা কার্যকর

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরদের আধিপত্য। সেই ঘটনার পর থেকেই বিজ্ঞানীদের অন্যতম বড়...
spot_img