Saturday, March 7, 2026
29.2 C
Dhaka

ঋণ আটকে দেয়ায় অরবানকে হুমকি জেলেনস্কির

ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৯০ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ আটকে যাওয়াকে ঘিরে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঋণ অনুমোদনে বাধা দেয়ার অভিযোগ তুলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে পরোক্ষভাবে হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি সরাসরি অরবানের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে স্পষ্টভাবে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর দিকেই ইঙ্গিত করা হয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০ বিলিয়ন ইউরোর ঋণ একজন ব্যক্তি আটকে রেখেছেন। এই বাধা দ্রুত তুলে না নিলে তিনি সেই ব্যক্তির ঠিকানা ইউক্রেনের সেনাবাহিনীকে দিতে পারেন বলেও ইঙ্গিত দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কিয়েভ। ইউক্রেনের দাবি, চলমান যুদ্ধে রাষ্ট্রীয় বাজেটের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হওয়ায় দেশের অর্থনীতি সচল রাখতে আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য হয়ে উঠেছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি রাশিয়ার তেল সরবরাহ নিয়ে বিরোধের জেরে এই সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে। দ্রুজবা পাইপলাইনকে কেন্দ্র করে সৃষ্ট জ্বালানি সংকটকে ঘিরেই এই বিরোধ আরও তীব্র হয়েছে।

চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ইউক্রেন যদি তেল সরবরাহে বাধা দেয়, তাহলে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে সেই বাধা ভেঙে দেয়া হবে। তিনি আরও বলেন, ‘কোনো চুক্তি না হলে কোনো সমঝোতাও নয়।’

বিশ্লেষকদের মতে, জেলেনস্কি ও অরবানের মধ্যে এই উত্তেজনা আগামী দিনে আরও বাড়তে পারে। বিশেষ করে আগামী ১২ এপ্রিল নির্বাচনের মুখে থাকা অরবান এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের বিষয়ে সরাসরি রাশিয়ার সমালোচনা এড়িয়ে চলছেন, যা ইউরোপীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে।

হাঙ্গেরির দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রুশ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ কারণে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার ওপর নতুন ইউরোপীয় নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে দেশটি।

অন্যদিকে কিয়েভ বলছে, জানুয়ারিতে রাশিয়ার হামলায় পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে এবং সোভিয়েত আমলের ওই পাইপলাইন দেড় মাসের মধ্যেই আবার চালু করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে যুদ্ধবন্দি ইস্যুতেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া বুদাপেস্টের সঙ্গে সমঝোতার মাধ্যমে দ্বৈত হাঙ্গেরীয় নাগরিকত্বধারী দুই ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে হাঙ্গেরিতে স্থানান্তর করেছে। কিয়েভের মতে, এটি জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং ইউক্রেন ও ইউরোপের সম্পর্ক দুর্বল করার উদ্দেশ্যে রাশিয়ার হাইব্রিড আগ্রাসনের অংশ।

তবে রাশিয়ার দাবি, ওই দুই বন্দিকে জোরপূর্বক ইউক্রেনীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল এবং হাঙ্গেরির অনুরোধেই তাদের মুক্তি দেওয়া হয়। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনকে বাদ দিয়ে তৃতীয় কোনো পক্ষের কাছে যুদ্ধবন্দি হস্তান্তর আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

এমডব্লিউসি ২০২৬ এআই ও ভাঁজ ফোনের নতুন দিগন্ত

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় আয়োজন...

রমজানে মিথ্যা বর্জনের গুরুত্ব

রমজান মাস আত্মসংযম, সততা ও নৈতিকতার শিক্ষা দেয়। ইসলামে...

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে...

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের...

ইফতারের টেবিলে দুধ-বাদামের শরবত

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে শরীরকে...

নরসিংদীতে দলবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা, মামলা দায়ের

নরসিংদীর মাধবদীতে চার সন্তানের মাকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ...

গুগল সার্চে এআই ক্যানভাস ফিচার

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাকে আরও বিস্তৃত...

প্রতিবাদী মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার হত্যার ঘটনায়...

গ্রামে বিয়েবাড়ি ও সামাজিক অনুষ্ঠানেও বাদ্যযন্ত্র নিষিদ্ধের সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রামের একটি জামে মসজিদের কমিটি...

দুর্বৃত্তদের আগুনে পুড়ল সিলেটের রাজনৈতিক নেতার বাড়ি

সিলেটের কানাইঘাটে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন লেগে...

মুমিনদের জীবন গঠনে কোরআনের শিক্ষা

১৪৪৭ হিজরি সনের ১৪ রমজান দিবাগত রাতে দেশের মসজিদগুলোতে...

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শনে চিকিৎসকদের উপস্থিতি পরীক্ষায় নজর

চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সেবার মান যাচাই করতে হঠাৎ...

জলবায়ু পরিবর্তন কিডনি রোগের ঝুঁকি বাড়াচ্ছে

বিশ্বজুড়ে কিডনি রোগের প্রকোপ বাড়ছে। নতুন ঝুঁকি হিসেবে যুক্ত...

সোনালি মরুর বুকে ভ্রমণে মগ্ন সংগীতশিল্পী সাবরিনা পড়শি

মিষ্টি কণ্ঠের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করা গায়িকা...
spot_img

আরও পড়ুন

এমডব্লিউসি ২০২৬ এআই ও ভাঁজ ফোনের নতুন দিগন্ত

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬ (এমডব্লিউসি)। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন নতুন স্মার্টফোন, ভাঁজযোগ্য...

রমজানে মিথ্যা বর্জনের গুরুত্ব

রমজান মাস আত্মসংযম, সততা ও নৈতিকতার শিক্ষা দেয়। ইসলামে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি মানুষের চরিত্র ও...

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে যদি সময়ের আগে ইফতার করে ফেলা হয়, তাহলে রোজার কী হবে। সূর্যাস্ত হয়েছে মনে করে...

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করেছেন একদল খ্রিস্টান পাদ্রি। হোয়াইট হাউসের ওভাল অফিসে জড়ো হয়ে তারা ট্রাম্পের কাঁধে...
spot_img