Wednesday, March 4, 2026
28.5 C
Dhaka

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও পুঁজিবাজারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে, একই সঙ্গে ইউরোপে গ্যাসের মূল্যও রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এশিয়ার পুঁজিবাজারে নেমেছে বড় ধরনের ধস।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বুধবার (৪ মার্চ) সকালে আরও ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলার ৪৫ সেন্টে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপরিশোধিত তেলের দাম বেড়েছে মোট ১৪ শতাংশ।

ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ৭০ শতাংশ। কাতারের বিস্তৃত এলএনজি স্থাপনায় সম্ভাব্য বিঘ্ন এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই প্রণালির মাধ্যমেই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল-গ্যাস পরিবহন হয়।

এদিকে বৈশ্বিক পুঁজিবাজারে বিস্তর অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৮ শতাংশ কমেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩.৬ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচকে ১.৮ শতাংশ পতন রেকর্ড করা হয়েছে।

বাজার অনিশ্চয়তায় ডলারের প্রতি আস্থা বেড়েছে। ডলার ‍সূচক দশমিক ২ শতাংশ বাড়িয়ে ৯৯ দশমিক ২৮-এ পৌঁছেছে, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। অপরদিকে ইউরোর মান দশমিক ৩ শতাংশ কমে ১ ডলার ১৫ সেন্টে নেমেছে। একই হারে ব্রিটিশ পাউন্ডের মূল্য কমে দাঁড়িয়েছে ১ ডলার ৩৩ সেন্ট।

ভার্চুয়াল মুদ্রায়ও পরিবর্তন এসেছে। বিটকয়েনের দাম বেড়ে শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধিতে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৮৫ ডলারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রোজার আসল লক্ষ্য: অন্তরের পরিশুদ্ধি

ইসলামে রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম...

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন...

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট...

বিদ্যুতের চাহিদা কমাতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...
spot_img

আরও পড়ুন

রোজার আসল লক্ষ্য: অন্তরের পরিশুদ্ধি

ইসলামে রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়। এটি মানুষের চরিত্র, ভাষা ও আচরণ পরিশুদ্ধ করার এক মহান প্রশিক্ষণ। রোজার মূল লক্ষ্য...

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি শুরু করেছে মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর ফলে তাদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্বও...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান বন্ধু” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের বেইত শেমেশ শহরে ধ্বংসস্তূপের...
spot_img