Wednesday, March 4, 2026
28.5 C
Dhaka

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরও। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিদ্যমান সংকটের মধ্যেও লোডশেডিং সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী—পল কাপুর–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় আছে। সরকার যেকোনো ধরনের দুর্যোগ এড়াতে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি জনগণকে জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, শপিংমলে অপ্রয়োজনীয় আলোকসজ্জা কমানো উচিত, ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হওয়া প্রয়োজন।

সংকট পরিস্থিতিতে লোডশেডিং নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সবাই সাশ্রয়ী হলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

সরকার বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, পল কাপুর বিষয়টি মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ে তুলে ধরবেন। জ্বালানি সাশ্রয় করে চলতে পারলে ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত বিদ্যমান মজুত দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, দেশে হঠাৎ ডিজেল বিক্রি বেড়েছে এবং কিছু তেল ভারতে পাচার হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। সীমান্তে পাচার ঠেকাতে বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি...

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন...

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট...

বিদ্যুতের চাহিদা কমাতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...
spot_img

আরও পড়ুন

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি শুরু করেছে মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন...

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও পুঁজিবাজারে। যুদ্ধ শুরু...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর ফলে তাদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্বও...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান বন্ধু” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের বেইত শেমেশ শহরে ধ্বংসস্তূপের...
spot_img