Wednesday, March 4, 2026
28.5 C
Dhaka

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে, যেখানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দামের পতন দেখা গেছে। স্থানীয় বাজার পর্যালোচনা করে সেই প্রেক্ষিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুসারে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকায়। সনাতন মানের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

এর ঠিক আগে মঙ্গলবার (৩ মার্চ) বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৩ হাজার ৩২৪ টাকা, যা দাঁড়িয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়। একইভাবে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন স্বর্ণের দামও বৃদ্ধি করা হয়েছিল এবং তা কার্যকর হয় সেদিন সকাল থেকেই।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। তার মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় পতন দেখা গেছে। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪ টাকায়।

চলতি বছরে রুপার দাম ২২ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ১৪ দফায় বেড়েছে, কমেছে ৮ দফায়। গত বছর রুপার দাম ১৩ বার পরিবর্তিত হয়—এর মধ্যে ১০ বার বাড়ে এবং ৩ বার কমে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন...

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট...

বিদ্যুতের চাহিদা কমাতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে।...
spot_img

আরও পড়ুন

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও পুঁজিবাজারে। যুদ্ধ শুরু...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর ফলে তাদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্বও...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান বন্ধু” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের বেইত শেমেশ শহরে ধ্বংসস্তূপের...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী আজ বুধবার সংশ্লিষ্ট...
spot_img