মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান বন্ধু” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের বেইত শেমেশ শহরে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন,
“আমি আমাদের (ইসরাইলের) মহান বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। ইসরাইলের পাশে দাঁড়ানো, সত্যের পক্ষে থাকা এবং ভারতের জনগণের বিশাল বন্ধুত্বের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।”
তিনি আরও বলেন, আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাবেন না, তবে মোদির পাশাপাশি অঞ্চল ও এর বাইরে আরও অনেক নেতার সঙ্গেও কথা হয়েছে।
নেতানিয়াহু–মোদির মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক মহলে পরিচিত। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও মানুষে–মানুষে যোগাযোগসহ নানা ক্ষেত্রে ভারত–ইসরাইল সম্পর্ক দীর্ঘদিন ধরেই সুদৃঢ়।
সিএ/এসএ


