Wednesday, March 4, 2026
28.5 C
Dhaka

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট আইরিস ডেনা থেকে ৩০ নাবিককে উদ্ধার করেছে। বুধবার (৪ মার্চ) এ তথ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানান।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর বরাতে জানা যায়, যুদ্ধজাহাজটির সমস্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পররাষ্ট্রমন্ত্রী হেরাথ জানান, আহত নাবিকদের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ভোরের দিকে ফ্রিগেটটি বিপৎসংকেত পাঠানোর পর উদ্ধার অভিযান শুরু হয়।

উদ্ধারে শ্রীলঙ্কা নৌবাহিনী দুটি জাহাজ ও একটি বিমান পাঠায়। তবে ফ্রিগেটটি কেন ডুবে যাচ্ছিল—সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি পররাষ্ট্রমন্ত্রী।

পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা জানতে চান, চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলার অংশ হিসেবে জাহাজটিতে কোনো বোমা হামলা হয়েছিল কি না। এ বিষয়ে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ জানান, উদ্ধারকাজ আন্তর্জাতিক সামুদ্রিক বাধ্যবাধকতার আওতায় পরিচালিত হয়েছে। তিনি এএফপিকে বলেন, ভারত মহাসাগরে তাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে বিপৎসংকেত পাওয়ায় দ্রুত সাড়া দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানায়, রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি হাসপাতালকে উদ্ধার করা নাবিকদের গ্রহণের জন্য সতর্কতামূলক প্রস্তুতিতে রাখা হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি...

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন...

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক...

বিদ্যুতের চাহিদা কমাতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...
spot_img

আরও পড়ুন

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি শুরু করেছে মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন...

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও পুঁজিবাজারে। যুদ্ধ শুরু...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর ফলে তাদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্বও...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান বন্ধু” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের বেইত শেমেশ শহরে ধ্বংসস্তূপের...
spot_img