Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের শিশুটি মারা গেছে। সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির চাচা মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনেক চেষ্টা করেও ভাতিজিকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর অভিযোগ, অজ্ঞাতনামা দুর্বৃত্ত শিশুটিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়। গুরুতর আহত অবস্থায়ও শিশুটি পাহাড়ি এলাকা থেকে হেঁটে সড়ক সংস্কারকাজে নিয়োজিত এক্সকাভেটরচালকের কাছে গিয়ে সাহায্য চায়।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির মৃত্যুর খবরে বাবা-মা ভেঙে পড়েছেন। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে দাফনের প্রস্তুতি নেওয়া হবে।

এর আগে রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের সহস্রধারা ঝরনার প্রায় ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটিকে উদ্ধার করা হয়। সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাতেই শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয় এবং পরদিন তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে নেওয়া হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, শিশুটির মা রোববার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ করে হত্যাচেষ্টার মামলা করেছিলেন। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অতিরিক্ত খরচ ছাড়াই গুগল স্টোরেজ ম্যানেজের উপায়

হঠাৎ একদিন গুগল অ্যাকাউন্টে নোটিফিকেশন এলো—স্টোরেজ প্রায় শেষ। নতুন...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...
spot_img

আরও পড়ুন

অতিরিক্ত খরচ ছাড়াই গুগল স্টোরেজ ম্যানেজের উপায়

হঠাৎ একদিন গুগল অ্যাকাউন্টে নোটিফিকেশন এলো—স্টোরেজ প্রায় শেষ। নতুন ইমেইল আসতে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে অনেক ব্যবহারকারীই দুশ্চিন্তায় পড়েন। কারণ একটি গুগল অ্যাকাউন্ট...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মনেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি একই, নাকি আলাদা? ইসলামি গবেষকদের মতে, জাকাত...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন,...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা...
spot_img