ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন। সংসদের কার্যক্রম পরিচালনায় দলীয় সমন্বয় ও শৃঙ্খলা রক্ষায় চিফ হুইপ ও হুইপদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
সিএ/এমআর


