Saturday, February 28, 2026
22.9 C
Dhaka

হামলার পর ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬০ শিক্ষার্থী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে নিহতের সংখ্যা ৪০ জন বলা হয়েছিল। সর্বশেষ সরকারি হিসাবে হতাহতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়েছে।

শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পর দেশজুড়ে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানে কার্যত সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে।

অন্যদিকে পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট সূত্র। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সরকার জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আবুধাবিতে এ হামলায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তারা বলেছে, ইরান তাদের দেশের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

২৫ কোটি বছর পর পৃথিবীর মানচিত্র ও বাসযোগ্যতা

নতুন গবেষণায় দেখা গেছে, আগামী ২৫ কোটি বছরে বর্তমানের...

চাঁদপুরে তিনটি বাস পুড়ে গেছে, তদন্ত শুরু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাস...

শ্রীপুরে তরুণের অজ্ঞাত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় বনের ভেতর সড়কের পাশে...

চট্টগ্রামের আনোয়ারায় তরমুজ চাষে কোটি টাকার ব্যবসা

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ফুলতলী গ্রামে আজ...

রোজা পালনে কীভাবে সতর্ক থাকবেন

রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজা পালন নিয়ে...

রোজায় ভুলে খাওয়া বা পান করলে রোজা ভঙ্গ হয় কি?

রোজার শুরুর দিকে অনেকেই ভুলে খাবার খেয়ে ফেলেন। ভুলবশত...

ইফতারে রাজনৈতিক ঐক্যের বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা...

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সংসদ সদস্য ও সরকারি...

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের প্রথম নাটোর সফর

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আজ...

মানসিক স্বাস্থ্যে রমজানের প্রভাব

রোজা রাখার ফলে শারীরিক উপকারের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও...

ঢাকা শহরে রহস্যময় খণ্ডিত দেহ উদ্ধার

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে, স্কাউট ভবনের...

ইরানে হামলার পর বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।...

রমজানে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

রমজান মাসে রোজা রাখার সময় হাইড্রেটেড থাকা একটি বড়...

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতা

ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দখলদার ইসরায়েলে বসবাসকারী...
spot_img

আরও পড়ুন

২৫ কোটি বছর পর পৃথিবীর মানচিত্র ও বাসযোগ্যতা

নতুন গবেষণায় দেখা গেছে, আগামী ২৫ কোটি বছরে বর্তমানের সমস্ত মহাদেশ একত্রিত হয়ে একটি বিশাল সুপারকন্টিনেন্ট তৈরি করবে। তবে এই নতুন পৃথিবী স্তন্যপায়ী প্রাণীদের...

চাঁদপুরে তিনটি বাস পুড়ে গেছে, তদন্ত শুরু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলা...

শ্রীপুরে তরুণের অজ্ঞাত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় বনের ভেতর সড়কের পাশে এক তরুণের পোড়া মরদেহ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা লাশটি দেখতে...

চট্টগ্রামের আনোয়ারায় তরমুজ চাষে কোটি টাকার ব্যবসা

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ফুলতলী গ্রামে আজ শনিবার সকালে খেতজুড়ে সারি সারি তরমুজ দেখা যায়। বড় থেকে মাঝারি আকারের তরমুজের খেতে তোলা...
spot_img