Saturday, February 28, 2026
22.9 C
Dhaka

চাষের সময় মাটির নিচে মিলল মাইনসদৃশ বস্তু

চুয়াডাঙ্গার সদর উপজেলায় জমি চাষ করতে গিয়ে মাইনসদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মাখালডাঙ্গা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে এক কৃষক মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় মাটির নিচ থেকে ল্যান্ড মাইনের মতো দেখতে একটি ধাতব বস্তু বেরিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে তিনি কাজ বন্ধ করে স্থানীয়দের জানান এবং পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরে যেতে বলা হয় এবং এলাকা সাময়িকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দল সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার কোনো অবিস্ফোরিত গোলাবারুদ বা মাইনসদৃশ বস্তু হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চাঁদপুরে তিনটি বাস পুড়ে গেছে, তদন্ত শুরু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাস...

শ্রীপুরে তরুণের অজ্ঞাত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় বনের ভেতর সড়কের পাশে...

চট্টগ্রামের আনোয়ারায় তরমুজ চাষে কোটি টাকার ব্যবসা

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ফুলতলী গ্রামে আজ...

রোজা পালনে কীভাবে সতর্ক থাকবেন

রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজা পালন নিয়ে...

রোজায় ভুলে খাওয়া বা পান করলে রোজা ভঙ্গ হয় কি?

রোজার শুরুর দিকে অনেকেই ভুলে খাবার খেয়ে ফেলেন। ভুলবশত...

ইফতারে রাজনৈতিক ঐক্যের বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা...

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সংসদ সদস্য ও সরকারি...

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের প্রথম নাটোর সফর

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আজ...

মানসিক স্বাস্থ্যে রমজানের প্রভাব

রোজা রাখার ফলে শারীরিক উপকারের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও...

ঢাকা শহরে রহস্যময় খণ্ডিত দেহ উদ্ধার

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে, স্কাউট ভবনের...

ইরানে হামলার পর বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।...

রমজানে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

রমজান মাসে রোজা রাখার সময় হাইড্রেটেড থাকা একটি বড়...

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতা

ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দখলদার ইসরায়েলে বসবাসকারী...

হামলার পর ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি...
spot_img

আরও পড়ুন

চাঁদপুরে তিনটি বাস পুড়ে গেছে, তদন্ত শুরু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলা...

শ্রীপুরে তরুণের অজ্ঞাত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় বনের ভেতর সড়কের পাশে এক তরুণের পোড়া মরদেহ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা লাশটি দেখতে...

চট্টগ্রামের আনোয়ারায় তরমুজ চাষে কোটি টাকার ব্যবসা

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ফুলতলী গ্রামে আজ শনিবার সকালে খেতজুড়ে সারি সারি তরমুজ দেখা যায়। বড় থেকে মাঝারি আকারের তরমুজের খেতে তোলা...

রোজা পালনে কীভাবে সতর্ক থাকবেন

রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজা পালন নিয়ে নানা প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দেয়। আপাতদৃষ্টিতে রোজা একটি সহজ ইবাদত মনে হলেও এটি ঘিরে...
spot_img