Saturday, February 28, 2026
30.6 C
Dhaka

মার্কিন পোশাকের বাজার মন্দার মধ্যে বাংলাদেশি রফতানি ১২ শতাংশ বৃদ্ধি

২০২৫ সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি সামান্য কমলেও বাংলাদেশি রফতানি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বছরব্যাপী প্রায় ১২ শতাংশ বেড়েছে, যা দেশকে মার্কিন বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে, মার্কিন বাজারে চীনের হারানো বাজার দখলে দ্রুত এগিয়ে শীর্ষ রফতানিকারক হিসেবে উঠে এসেছে ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সা)-এর হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ৭ হাজার ৭৮৮ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১.৭৪ শতাংশ কম। শুল্ক বৃদ্ধির কারণে আমদানিকারকদের খরচ বেড়েছে এবং ভোক্তার ওপর চাপ পড়েছে। ফলে বছরের তিন প্রান্তিকেই মার্কিন বাজারের প্রবৃদ্ধি কমে যায়।

তবে এই পরিস্থিতি বাংলাদেশের রফতানিতে খুব বেশি প্রভাব ফেলেনি। বছরজুড়ে বাংলাদেশি উদ্যোক্তারা যুক্তরাষ্ট্রে ৮২০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় ১১.৭১ শতাংশ বেড়েছে। বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী বলেন, “ট্রাম্প প্রশাসন বিভিন্ন হুমকি-ধামকি ও শুল্ক দিয়ে বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এর কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়েছে।”

মার্কিন বাজারে ভিয়েতনাম সর্বোচ্চ সাড়ে ২১ শতাংশ বাজার দখল করেছে। দেশটি রফতানি করেছে ১ হাজার ৬৭৪ কোটি ডলারের পোশাক। চীন রয়েছে দ্বিতীয় স্থানে, যার বাজার অংশ ১৩.৬৬ শতাংশ এবং রফতানি ১ হাজার ৬৪ কোটি ডলার। বাংলাদেশের তৈরি পোশাক তৃতীয় স্থানে থেকে মার্কিন বাজারের ১০.৫৩ শতাংশ দখল করছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

অগ্নিদগ্ধ ভবনে শিল্পের ভাষায় প্রতিবাদ

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো...

পটুয়াখালী কারাগারে ছাত্রলীগ নেতার আকস্মিক মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক...

নিয়মিত ইসবগুল গ্রহণ কতটা নিরাপদ

দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যার সমাধানে ইসবগুল একটি পরিচিত ও...

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার পার্টি

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের...

গ্যাস ও জ্বালানি ঘাটতির কারণে গ্রীষ্মে লোডশেডিংয়ের সম্ভাবনা

সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের পাওনা জমেছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।...

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর...

ছাত্রদলের শোকজে আলোচনায় হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন...

৪৮ জেলার তরুণদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং...

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে...

পুলিশে বড় রদবদলের আভাস

বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি,...

অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক...

বইমেলায় শিশুদের রঙিন আনন্দ

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে শিশুদের জন্য ছিল বিশেষ...
spot_img

আরও পড়ুন

অগ্নিদগ্ধ ভবনে শিল্পের ভাষায় প্রতিবাদ

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবন ঘিরে আয়োজিত ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

পটুয়াখালী কারাগারে ছাত্রলীগ নেতার আকস্মিক মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতা মারা গেছেন। শফিকুল ইসলাম খান (৩৮) দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হাবিবুর রহমান খানের...

নিয়মিত ইসবগুল গ্রহণ কতটা নিরাপদ

দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যার সমাধানে ইসবগুল একটি পরিচিত ও বহুল ব্যবহৃত উপাদান। কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে এই ফাইবার সম্পূরকটি...

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার পার্টি

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের উদ্যোগে মিলনমেলা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত হোটেল স্টুডিও টুয়েন্টি থ্রিতে...
spot_img