Thursday, February 26, 2026
31.4 C
Dhaka

নাহিদ ইসলামের অভিযোগ: কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা সৃষ্টি

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য প্রকাশ করেন।

নাহিদ ইসলাম লেখেন, আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার ক্ষেত্রে সফল হয়েছেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেছেন, যা আর্থিক খাতকে কিছুটা পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছে। ফ্যাসিবাদী সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতেও তিনি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দেশের মানুষের কষ্টার্জিত টাকা ফেরানোর চেষ্টা চালিয়েছেন। এছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধের উদ্যোগও নিয়েছেন এই অর্থনীতিবিদ।

নাহিদ ইসলাম বলেন, আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। এটি বাস্তবায়িত হলে ব্যাংকিং সেক্টরে সরকারের হস্তক্ষেপ এবং দলীয় ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো।

নাহিদ অভিযোগ করেন, এসব সংস্কারের কারণে বিএনপি-আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ কিছুটা বন্ধ হয়ে যায়। এজন্য গভর্নরের ওপর ক্ষিপ্ত হয়ে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা শুরু করেন বিএনপি-আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা। ব্যাংকের বিধি অমান্য করে হঠকারি আচরণ শুরু করেন তারা।

পোস্টে তিনি আরও লিখেছেন, বুধবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের উপদেষ্টাকে শারীরিক হেনস্থা করে বের করে দেওয়া হয়। এ ঘটনার নেতৃত্ব দেন নওশাদ মোস্তফা, সারোয়ার, মাসুম বিল্লাহ, গোলাম মোস্তফা শ্রাবণসহ কয়েকজন কর্মকর্তা। এরা ব্যাংকের অভ্যন্তরে নতুন করে বিএনপিপন্থী হিসেবে পরিচিত।

নাহিদ ইসলাম বলেন, আহসান এইচ মনসুরকে না জানিয়ে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নিয়োগ দেওয়া অত্যন্ত অপমানজনক। তিনি অভিযোগ করেছেন, নতুন গভর্নর একজন বিতর্কিত দলীয় ব্যবসায়ী এবং সাবেক ঋণখেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার ৮৯ কোটি ২ লাখ টাকার ঋণ ছিল, যা বিশেষ বিবেচনায় ১০ বছরের জন্য পুনঃ তফশিল করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, এমন একজন অনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীর হাতে দেশের সর্বোচ্চ ব্যাংক ও আর্থিক খাত নিরাপদ থাকবে—এটি বিশ্বাস করার সুযোগ নেই। তিনি আহ্বান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব একটি সৎ, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদের হাতে দেওয়া হোক।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের...

প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বড় জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড সুপার এইটে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে...

জিম্বাবুয়ে বিশ্বকাপে চমক দেখালেও কি কঠিন দিন আসছে?

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী...

মায়ামিতে লিওনেল মেসির আবাসন সাম্রাজ্য বাড়ছে

দক্ষিণ ফ্লোরিডার ব্রিকেল শহরে কেবল ফুটবল মাঠেই নয়, শহরের...

নাটকীয় প্লে-অফ শেষে ইউরোপীয় ফুটবলের ১৬টি সেরা ক্লাব

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের লিগ...

১৪ বছরে দুই বিলাসী গাড়ির মালিক হলেন সূর্যবংশী

১৪ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এখনো ড্রাইভিং...

শ্রীলঙ্কার বিদায়ের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনা

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ‘গ্রুপ ২’-এর সমীকরণ এখন স্পষ্ট...

ভারত বনাম জিম্বাবুয়ে: চিদাম্বরমে শিশির মোকাবিলায় ডিউ কিউর ব্যবহার

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে...

মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা...

মোহাম্মদপুর–আদাবরে পুলিশী অভিযান, ১০০ আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর...

রাউজানে প্রকাশ্যে খুন ও অস্ত্রবাজি অব্যাহত, বাসিন্দাদের আতঙ্ক বৃদ্ধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে অস্ত্রবাজি ও খুনের ঘটনা অব্যাহত...
spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত নথিপত্রে দেখা গেছে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকে দুই নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে থাকতে।...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার বিপক্ষে ৮০ মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতেছে দলটি। প্রথম লেগ বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলছেন। তবে এই ধ্বংসাত্মক খেলোয়াড়ের জীবন শুধু ক্রিকেটের জন্য সীমাবদ্ধ নয়—বিয়ের...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের আটটি দল নিশ্চিত করেছেন, জাতীয়তার ভিত্তিতে কোনো খেলোয়াড়কে নিলামে বাদ দেওয়া হবে না। এটি এমন...
spot_img