ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে হেঁটে ফেরেন। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠান শেষে হেঁটে মন্ত্রিপরিষদ বিভাগে আসার সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে পৌঁছান। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে আবার মন্ত্রিপরিষদ বিভাগে ফেরেন।
এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে আগমন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
সিএ/এমই


