Thursday, February 26, 2026
31.4 C
Dhaka

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একুশে পদক প্রাপ্তদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন। এই অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি সকাল ১০টা ৫৩ মিনিটে শুরু হয়, যেখানে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সম্মাননা প্রদান প্রক্রিয়া শুরু হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

এই বছর একুশে পদক পেয়েছেন—চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীত দল হিসেবে পুরস্কার পেয়েছে।

মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। ওয়ারফেজ ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার গ্রহণ করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পদকপ্রাপ্তদের নাম ও তাদের গুণগত অবদান পাঠ করেন এবং পদক বিতরণের পুরো প্রক্রিয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের...

প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বড় জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড সুপার এইটে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে...

জিম্বাবুয়ে বিশ্বকাপে চমক দেখালেও কি কঠিন দিন আসছে?

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী...

মায়ামিতে লিওনেল মেসির আবাসন সাম্রাজ্য বাড়ছে

দক্ষিণ ফ্লোরিডার ব্রিকেল শহরে কেবল ফুটবল মাঠেই নয়, শহরের...

নাটকীয় প্লে-অফ শেষে ইউরোপীয় ফুটবলের ১৬টি সেরা ক্লাব

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের লিগ...

১৪ বছরে দুই বিলাসী গাড়ির মালিক হলেন সূর্যবংশী

১৪ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এখনো ড্রাইভিং...

শ্রীলঙ্কার বিদায়ের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনা

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ‘গ্রুপ ২’-এর সমীকরণ এখন স্পষ্ট...

ভারত বনাম জিম্বাবুয়ে: চিদাম্বরমে শিশির মোকাবিলায় ডিউ কিউর ব্যবহার

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে...

মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা...

মোহাম্মদপুর–আদাবরে পুলিশী অভিযান, ১০০ আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর...

রাউজানে প্রকাশ্যে খুন ও অস্ত্রবাজি অব্যাহত, বাসিন্দাদের আতঙ্ক বৃদ্ধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে অস্ত্রবাজি ও খুনের ঘটনা অব্যাহত...
spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত নথিপত্রে দেখা গেছে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকে দুই নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে থাকতে।...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার বিপক্ষে ৮০ মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতেছে দলটি। প্রথম লেগ বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলছেন। তবে এই ধ্বংসাত্মক খেলোয়াড়ের জীবন শুধু ক্রিকেটের জন্য সীমাবদ্ধ নয়—বিয়ের...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের আটটি দল নিশ্চিত করেছেন, জাতীয়তার ভিত্তিতে কোনো খেলোয়াড়কে নিলামে বাদ দেওয়া হবে না। এটি এমন...
spot_img