Thursday, February 26, 2026
29.3 C
Dhaka

নগরের পথে পলাশের সাজে মুগ্ধ পথিকরা

রাজশাহীর মধ্যবুধপাড়া এলাকায় সড়কের দুই ধারে টুকটুকে লাল পলাশ ফুল ফুটে শহরবাসী ও পথচারীদের মুগ্ধ করছে। দূর থেকে দেখলে মনে হয়, গাছের শাখায় যেন আগুন জ্বলছে। বসন্তের হাওয়া লাগতেই নগরের এই সড়কজুড়ে আগুনরাঙা পলাশের রূপ ফুটেছে।

রাজশাহী নগরের আলিফ-লাম-মীম ভাটা থেকে চৌদ্দপাই বিহাস পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি বছরজুড়ে ভিন্ন ভিন্ন ঋতুতে সাজে আলাদা রূপে। গ্রীষ্মে সোনালু, বর্ষায় জারুল, শীতে কাঞ্চন এবং বসন্তে পলাশ ফুটে এই সড়ককে রঙিন করে তোলে। সড়কের আইল্যান্ডজুড়ে লাগানো পাম, রঙ্গন ও কাঠগোলাপের সারি বছরের পর বছর পথিকের মন ভরিয়ে রাখে।

সাধারণত হলুদ, লাল ও লালচে কমলা রঙের পলাশ দেখা যায়। তবে বসন্তে লালচে কমলার আগুনরাঙা রূপই বেশি নজর কাড়ে। ফাল্গুন ও চৈত্র মাসে গাছ প্রায় পাতাশূন্য হয়ে ফুলে ভরে ওঠে। দায়রাপাক মোড় থেকে মধ্যবুধপাড়া পর্যন্ত দুই পাশে সারি সারি পলাশগাছ রয়েছে। বসন্ত এলেই সবুজ পাতার মধ্যে ফুটে ওঠা লাল ফুল পথচারীদের আকৃষ্ট করে। কেউ মুঠোফোনে ছবি তোলেন, কেউ ঝরে পড়া ফুল কুড়িয়ে নেন। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে পলাশের রঙ আরও গাঢ় হয়ে ওঠে, সবুজের ভেতর যেন জ্বলছে আগুনের লাল শিখা।

রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৯ সালে পরিকল্পিতভাবে এই সড়কের দুই পাশে প্রায় ১০ হাজার গাছ রোপণ করা হয়। প্রতি কিলোমিটারে ভিন্ন প্রজাতির ফুলগাছ লাগানো হয়েছে। আইল্যান্ডজুড়ে শোভাবর্ধক বৃক্ষ রোপণ করা হয়েছে। বর্তমানে সব গাছই টিকে আছে এবং সমানভাবে বেড়ে গেছে। ফলে বছরজুড়ে ভিন্ন ভিন্ন সময়ে সড়কটি ভিন্ন রূপ ধারণ করে।

নগরের দায়রাপাক এলাকা দিয়ে যাওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কবির হোসেন পলাশের ছবি তুলছিলেন। তিনি বলেন, শহরের অন্যান্য সড়কের তুলনায় এই সড়কের আলাদা বিশেষত্ব আছে। সব সময় এখানে কোনো না কোনো ফুল ফুটে থাকে। এখন বসন্তে পলাশ ফুটেছে এবং গাছের নিচে লাল ফুল বিছিয়ে থাকায় মন ভালো হয়ে যায়।

সড়কের পাশেই বসবাস করেন মনির হোসেন। তিনি জানান, ছয়-সাত বছর আগে সড়কটি পাকা করার সময় পলাশগাছ লাগানো হয়েছিল। দুই বছর ধরে গাছগুলো ফুল দিচ্ছে। গরমে গাছের নিচে বসে থাকা যায়। মধ্যবুধপাড়ায় ঢাকা থেকে বেড়াতে আসা তরুণ-তরুণীরা পলাশের ছবি তুলছিলেন, কেউ ঝরে পড়া ফুল কুড়িয়ে নিচ্ছিলেন, কেউ কাছে থেকে ফুল দেখছিলেন। তাবাসসুম আক্তার বলেন, পলাশগাছগুলো এমনভাবে ফুটেছে যে দাঁড়ালেই বোঝা যায়, বসন্ত এসেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নাহিদ ইসলামের অভিযোগ: কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা সৃষ্টি

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের...

প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সচিবালয়–ওসমানী মিলনায়তন যাত্রা সম্পন্ন

ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী...

পটুয়াখালীর দুমকীতে রাস্তা নিয়ে বিবাদে হামলা, নারীসহ আহত ৫

পটুয়াখালীর দুমকীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের...

প্রধানমন্ত্রীর নতুন সরকারি বাসভবন যমুনা, মন্ত্রীদের বাসা বরাদ্দ সম্পন্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একুশে পদক প্রাপ্তদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত...

টিএসসিতে নারীর দিকে লাঠি তেড়ে আসার ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে এক তরুণ লাঠি...

হাজারীবাগে কিশোরী ছুরিকাঘাতে নিহত, পরিবারে শোক

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা...

কলাতলীর গ্যাসপাম্প বিস্ফোরণে ১০ জন দগ্ধ, বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বুধবার রাতে একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের...

মশার কারণে গাজীপুরে জীবন দুর্বিষহ, বাসিন্দাদের চরম ভোগান্তি

দিনভর কর্মচাঞ্চল্যে মুখর থাকা গাজীপুর নগরীতে সন্ধ্যা নামলেই নেমে...

আ.লীগ কর্মীদের বিষয়ে পুলিশের নতুন নির্দেশনা

ঢাকা ও রাজশাহী: পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়কে নির্দেশ দিয়েছে,...
spot_img

আরও পড়ুন

নাহিদ ইসলামের অভিযোগ: কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা সৃষ্টি

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে।...

প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সচিবালয়–ওসমানী মিলনায়তন যাত্রা সম্পন্ন

ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে হেঁটে ফেরেন। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের হাতে...

পটুয়াখালীর দুমকীতে রাস্তা নিয়ে বিবাদে হামলা, নারীসহ আহত ৫

পটুয়াখালীর দুমকীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে।...

প্রধানমন্ত্রীর নতুন সরকারি বাসভবন যমুনা, মন্ত্রীদের বাসা বরাদ্দ সম্পন্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারি বাসভবন হিসেবে নির্বাচিত হয়েছে। সরকারের নিরাপত্তা এবং সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে হেয়ার রোডে অবস্থিত এই ভবন...
spot_img