Thursday, February 26, 2026
29.3 C
Dhaka

ওয়েবসাইট বদলে অনলাইনে অনুপলব্ধ আগের নথি

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সরকারপ্রধানের দপ্তরের অনলাইন কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে পিএমও ডট গভ ডট বিডি ঠিকানাভিত্তিক ওয়েবসাইট থেকে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের জন্য পৃথক ওয়েবসাইট চালু ছিল, যা এখন আর আলাদাভাবে পাওয়া যাচ্ছে না। পুরোনো ঠিকানায় প্রবেশের চেষ্টা করলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে পুনর্নির্দেশ করছে।

তবে ওয়েবসাইটের এই পরিবর্তনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত বিভিন্ন নথি, ভাষণ ও দলিল অনলাইনে আর সরাসরি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য সাধারণ নাগরিক, গবেষক ও সাংবাদিকদের জন্য তাৎক্ষণিকভাবে অনুপলব্ধ হয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সরকার পরিবর্তনের পর সরকারপ্রধানের কার্যালয়ের ওয়েবসাইট সরিয়ে নেওয়া একটি নিয়মিত প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারও দায়িত্ব গ্রহণের পর তার আগের সরকারপ্রধানের ওয়েবসাইটটি সরিয়ে নিয়েছিল। এবারও সেটিই হয়েছে। তিনি আরও বলেন, ওয়েবসাইটে প্রকাশিত নথিপত্র, ভাষণসহ অন্যান্য সরকারি দলিল আর্কাইভে সংরক্ষিত থাকে এবং যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে সেগুলো পাওয়া যাবে।

তবে ওয়েবসাইট বদলের পর নথি অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক ও কলামিস্ট ডেভিড বার্গম্যান। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার (সাবেক) ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ সরকারি তথ্যের ভান্ডার ছিল। সেখানে অধ্যাপক ইউনূসের ভাষণ, নীতিগত ঘোষণা ও সংস্কার কমিশনের প্রতিবেদনসহ নানা গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত ছিল। সাংবাদিক, গবেষক ও সাধারণ নাগরিক—সবার জন্যই সেগুলো ইন্টারনেটে কয়েকটি ক্লিকের মাধ্যমেই সহজে পাওয়া যেত। এখন ওই তথ্যগুলো অনলাইনে খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এসব নথি শুধু জনগণের জন্যই নয়, সরকারের নিজের প্রয়োজনেও সহজে প্রবেশযোগ্যতা থাকা জরুরি। নতুন সরকারের উচিত, এখন উদ্যোগ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইট এবং সেখানে থাকা উপকরণগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করা।’

অন্তর্বর্তী সরকারের সময়েও একই ধরনের পরিবর্তন হয়েছিল। ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট পরিবর্তন করে প্রধান উপদেষ্টার কার্যালয় করা হয়। পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সরকারের অপ্রয়োজনীয় ও প্রশংসাসূচক তথ্য, ছবি ও ভিডিও বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সে সময় কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আগের সরকারের বার্ষিক প্রতিবেদনও সরিয়ে ফেলা হয় এবং পরে সেগুলো আর সংযুক্ত করা হয়নি। সম্প্রতি একাধিক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘুরে আগের সরকারের সময়কার বার্ষিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে কিছু মন্ত্রণালয়ের সাইটে প্রতিবেদনগুলো এখনও পাওয়া যাচ্ছে।

একটি মন্ত্রণালয়ের এক সিস্টেম অ্যানালিস্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিবেদনগুলো আর পাওয়া যাবে না। সেগুলো আর্কাইভ করা হয়নি।

অন্তর্বর্তী সরকারের সময় ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ পরিচালিত হতো। সরকার পরিবর্তনের পর প্রথমে পেজটি বন্ধ করার ঘোষণা দেওয়া হলেও পরে জানানো হয়, কার্যক্রম বন্ধ থাকলেও ‘ঐতিহাসিক সময়ের দলিল’ হিসেবে পেজটি উন্মুক্ত রাখা হবে।

বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের সঙ্গে ওয়েবসাইট পুনর্গঠন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হলেও গুরুত্বপূর্ণ সরকারি নথির ধারাবাহিক সংরক্ষণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে গুরুত্বপূর্ণ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত...

টিএসসিতে নারীর দিকে লাঠি তেড়ে আসার ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে এক তরুণ লাঠি...

হাজারীবাগে কিশোরী ছুরিকাঘাতে নিহত, পরিবারে শোক

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা...

কলাতলীর গ্যাসপাম্প বিস্ফোরণে ১০ জন দগ্ধ, বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বুধবার রাতে একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের...

নগরের পথে পলাশের সাজে মুগ্ধ পথিকরা

রাজশাহীর মধ্যবুধপাড়া এলাকায় সড়কের দুই ধারে টুকটুকে লাল পলাশ...

মশার কারণে গাজীপুরে জীবন দুর্বিষহ, বাসিন্দাদের চরম ভোগান্তি

দিনভর কর্মচাঞ্চল্যে মুখর থাকা গাজীপুর নগরীতে সন্ধ্যা নামলেই নেমে...

আ.লীগ কর্মীদের বিষয়ে পুলিশের নতুন নির্দেশনা

ঢাকা ও রাজশাহী: পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়কে নির্দেশ দিয়েছে,...

চট্টগ্রামে দগ্ধ রোগীদের জন্য নতুন বার্ন ইউনিট অপরিহার্য

চট্টগ্রাম: চট্টগ্রামে আগুনে দগ্ধ বা পোড়া রোগীদের একমাত্র চিকিৎসা...

৩১তম অমর একুশে বইমেলা শুরু

ঢাকা: ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি...

১০ মার্চ উদ্বোধন, বগুড়ায় পাইলট প্রকল্প শুরু

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি...

প্রতিদিন ১০০০ মানুষের ইফতার, চলছে ১৯ বছর

রমজান মাস এলেই বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে...
spot_img

আরও পড়ুন

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটি বলেছে, সারা দেশে পুলিশ বাহিনীর...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের উপরিভাগ অনুযায়ী ভূকম্পনের মাত্রা ৫.১ রেকর্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তারেক রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। পুলিশ ও...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়েছে। কলাতলীর হোটেল–মোটেল জোনের পূর্ব দিকে অবস্থানরত এই...
spot_img