Thursday, February 26, 2026
29.3 C
Dhaka

ফরিদপুরে চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১২

ফরিদপুরে সক্রিয় একটি আন্তজেলা ইজিবাইকচোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১৮টি ইজিবাইক এবং বিপুল পরিমাণ খণ্ডিত যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইজিবাইকের মধ্যে ১২টি সচল এবং ৬টি অচল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বেলা আড়াইটার দিকে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি ইজিবাইক চুরির মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাওয়া যায়।

মামলার বাদী জাহিদুল ইসলাম (৪০) গত ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে শহরের কোর্টপাড়া জামে মসজিদের সামনে তাঁর ইজিবাইক তালাবদ্ধ করে আদালতে যান। প্রায় ৪৫ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান, ইজিবাইকটি চুরি হয়ে গেছে। পরে তিনি থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নুর হোসেন জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২০ ফেব্রুয়ারি প্রথমে গোপালগঞ্জের আলাল ফকির (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি পুলিশের তিনটি পৃথক দল ফরিদপুরের বোয়ালমারী, মাগুরা ও শরীয়তপুরে অভিযান চালায়। অভিযানে চক্রের সদস্য ও চোরাই ইজিবাইকের ক্রেতাসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চক্রটি চুরি করা ইজিবাইক কেটে বিভিন্ন অংশ আলাদা করত। পরে সেগুলো অন্য যন্ত্রাংশের সঙ্গে সংযুক্ত করে নতুন রূপে বিক্রি করা হতো। যাতে সহজে শনাক্ত করা না যায়, সে জন্য ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করা হতো এবং ভুয়া কাগজপত্র তৈরি করা হতো। এ কাজে তারা নিজেদের নামে প্রতিষ্ঠিত ভুয়া গ্যারেজের সিলমোহর ব্যবহার করত।

অভিযানে ১৮টি ইজিবাইক ছাড়াও চারটি চ্যাসিস, একটি বডির কাটা অংশ, সাতটি গ্লাস ফ্রেম, তিনটি কেবিন, তিনটি মাঝের বেড়া, তিনটি পেছনের বেড়া, দুটি বাম্পার, দুটি সকেট জাম্পার, একটি কাটার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত...

টিএসসিতে নারীর দিকে লাঠি তেড়ে আসার ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে এক তরুণ লাঠি...

হাজারীবাগে কিশোরী ছুরিকাঘাতে নিহত, পরিবারে শোক

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা...

কলাতলীর গ্যাসপাম্প বিস্ফোরণে ১০ জন দগ্ধ, বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বুধবার রাতে একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের...

নগরের পথে পলাশের সাজে মুগ্ধ পথিকরা

রাজশাহীর মধ্যবুধপাড়া এলাকায় সড়কের দুই ধারে টুকটুকে লাল পলাশ...

মশার কারণে গাজীপুরে জীবন দুর্বিষহ, বাসিন্দাদের চরম ভোগান্তি

দিনভর কর্মচাঞ্চল্যে মুখর থাকা গাজীপুর নগরীতে সন্ধ্যা নামলেই নেমে...

আ.লীগ কর্মীদের বিষয়ে পুলিশের নতুন নির্দেশনা

ঢাকা ও রাজশাহী: পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়কে নির্দেশ দিয়েছে,...

চট্টগ্রামে দগ্ধ রোগীদের জন্য নতুন বার্ন ইউনিট অপরিহার্য

চট্টগ্রাম: চট্টগ্রামে আগুনে দগ্ধ বা পোড়া রোগীদের একমাত্র চিকিৎসা...

৩১তম অমর একুশে বইমেলা শুরু

ঢাকা: ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি...

১০ মার্চ উদ্বোধন, বগুড়ায় পাইলট প্রকল্প শুরু

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি...

প্রতিদিন ১০০০ মানুষের ইফতার, চলছে ১৯ বছর

রমজান মাস এলেই বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে...
spot_img

আরও পড়ুন

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটি বলেছে, সারা দেশে পুলিশ বাহিনীর...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের উপরিভাগ অনুযায়ী ভূকম্পনের মাত্রা ৫.১ রেকর্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তারেক রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। পুলিশ ও...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়েছে। কলাতলীর হোটেল–মোটেল জোনের পূর্ব দিকে অবস্থানরত এই...
spot_img