Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

২০২৬ সালের রমজানে ফিতরার হার ঘোষণা

ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে। এবার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুরে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের ফিতরার হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

সভায় সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিশমিশ বা পনিরের যেকোনো একটি পণ্যের মাধ্যমে ফিতরা প্রদান করা যাবে। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে এক সা বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য হিসেবে ১১০ টাকা দিতে হবে। যব দ্বারা ফিতরা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা ৫৯৫ টাকা, খেজুরের ক্ষেত্রে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা ২৪৭৫ টাকা, কিশমিশে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা ২৬৪০ টাকা এবং পনির দিয়ে ফিতরা আদায় করলে এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা ২৮০৫ টাকা প্রদান করতে হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য থাকায়, স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় বৈধ হবে। মুসলমানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যের যেকোনো একটি বা এর বাজার মূল্য দ্বারা ফিতরা প্রদান করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর মাওলানা মাহফুজুল হক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির মাওলানা মো. আবু সালেহ পাটোয়ারী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...
spot_img

আরও পড়ুন

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে সঙ্গে বই হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ নান্দনিক উপাদান। ঘরের সৌন্দর্য বাড়ানো,...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতের সময় নির্ধারণে শরিয়ত প্রত্যক্ষ দর্শনকে ভিত্তি করেছে। রোজার ক্ষেত্রে সাহরি ও ইফতারের সময়...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। পর্যটকরা এখন আর শুধু প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্কের মতো পরিচিত শহরে সীমাবদ্ধ থাকছেন...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। নারী–পুরুষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’...
spot_img