Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে ১ হাজার ১০০টি লাল কোরাল মাছ। প্রতিটি মাছের ওজন চার থেকে ছয় কেজির মধ্যে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে মাছগুলো বিক্রি হয়েছে ৩১ লাখ ২০ হাজার টাকায়। এতে উচ্ছ্বসিত ট্রলারের মালিক ও জেলেরা।

ট্রলারটি রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী ঘাটে পৌঁছালে মাছ কেনার জন্য স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এর আগে বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের শীলেরকুম এলাকায় জাল ফেলেন ট্রলারের ১৫ জন জেলে। প্রায় এক ঘণ্টা পর জাল তুলতেই বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে।

ট্রলারের মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা মোহাম্মদ মিজান জানান, ১ হাজার ১০০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১২০ মণ হয়েছে। শুরুতে ৪৫ লাখ টাকা দাম হাঁকা হলেও শেষ পর্যন্ত ৩১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। এতে প্রতি মণ মাছের দাম দাঁড়ায় ২৬ হাজার টাকা, কেজিপ্রতি প্রায় ৬৫০ টাকা।

ট্রলারের মাঝি রহমত উল্লাহ বলেন, কয়েক দিন ধরে উপকূলে জাল ফেলেও তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। সেন্ট মার্টিনের দক্ষিণে মাছ ধরতে গেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মির পক্ষ থেকে গুলি ছোড়া ও জেলেদের আটক করার ঝুঁকি থাকে। ঝুঁকি নিয়েই তাঁরা শীলেরকুম এলাকায় জাল ফেলেন এবং ভাগ্য সহায় হয়।

ট্রলারের জেলে সলিম উল্লাহ জানান, রাত আটটার দিকে তাঁরা টেকনাফের উদ্দেশে রওনা দেন এবং রাত সাড়ে ১১টার দিকে ঘাটে পৌঁছান।

ঘাটে স্থানীয় মাছ ব্যবসায়ী রশিদ আহমদ প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। তিনি বলেন, মোট ১২০ মণ মাছের জন্য ৩১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। প্রতি কেজি ৭০০ টাকা পর্যন্ত দামে বিক্রি সম্ভব বলে জানান তিনি। অধিকাংশ মাছ ট্রাকে করে ঢাকায় পাঠানো হবে।

এর আগে গত ৭ জানুয়ারি টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার একটি ট্রলারের জালে ৬৮৭টি লাল কোরাল ধরা পড়ে, যা ১০ লাখ টাকায় বিক্রি হয়েছিল।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম বলেন, লাল কোরাল সুস্বাদু মাছ হিসেবে পরিচিত। আগে হাটবাজারে প্রচুর পাওয়া গেলেও এখন তুলনামূলক কমে গেছে। একটি লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত ওজনের হতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ বুধবার...

হাসনাতের অভিযোগ, থানা-পুলিশের মাধ্যমে মাটি কাটার ছক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, থানা-পুলিশকে...

বিশ্বের রমজানের ঐতিহ্য ও প্রথা

পবিত্র রমজান মাসকে বরণ করতে পৃথিবীর বিভিন্ন দেশে নানা...

দেশীয় মাছের পুনরাবৃত্তি, জেলেদের মুখে হাসি

এক সময় দেশের গ্রাম-গঞ্জের নদী-নালা, খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের...

২০২৬ সালের রমজানে ফিতরার হার ঘোষণা

ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ...

প্রবাসীর বাড়িতে বিল লাফিয়ে বেড়ে ৬১ হাজার টাকা

জয়পুরহাটের কালাই উপজেলায় হঠাৎ অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি...

অমর একুশে বইমেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা ডিএমপি

শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় কোনো ধরনের নাশকতার...

রমজানে মহানবীর জীবনচর্যা

রমজান আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সময়।...

নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারে বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর এলাকায় সুইট নেশন নামের এক মিষ্টান্ন...

ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগের ঘোষণা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত...

সরকারি মূল্যে সার বিতরণ ও তদন্ত কমিটি গঠন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সার সরবরাহে অনিয়মের অভিযোগে স্থানীয় কৃষকেরা...

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভে অংশ নেন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান...

সিরাজগঞ্জে কৃষিজমি মাটি কাটা বন্ধে ১৪ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি...
spot_img

আরও পড়ুন

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ বুধবার সকালেই আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব...

হাসনাতের অভিযোগ, থানা-পুলিশের মাধ্যমে মাটি কাটার ছক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা পরিষদে আয়োজিত...

বিশ্বের রমজানের ঐতিহ্য ও প্রথা

পবিত্র রমজান মাসকে বরণ করতে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ঐতিহ্য ও প্রথার চর্চা দেখা যায়। পুরান ঢাকায়, যেমন, লন্ঠন হাতে শিশুরা রমজানের আগমন উদ্‌যাপন...

দেশীয় মাছের পুনরাবৃত্তি, জেলেদের মুখে হাসি

এক সময় দেশের গ্রাম-গঞ্জের নদী-নালা, খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য ছিল। তবে পরিবেশ দূষণ, অপরিকল্পিত চাষাবাদ ও জলাশয় ভরাটের কারণে এসব মাছ ক্রমেই হারিয়ে...
spot_img