Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

ধর্মীয় শিক্ষা আধুনিকায়নে যৌথ কর্মসূচির প্রস্তাব

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মবিষয়ক সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ে একটি ভার্চুয়াল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা আধুনিকায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনলাইন বৈঠকে অংশ নেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসান এবং বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দুই দেশের বিদ্যমান সম্পর্কের ধারাবাহিকতায় এ বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে হজ ব্যবস্থাপনা উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, আবাসন ও সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে ইতিবাচক মতামত দেন উভয় পক্ষ। হজ কার্যক্রম পরিচালনায় সমন্বয় ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবং তথ্যভিত্তিক উপকারভোগী তালিকা প্রণয়নের বিষয়ে মতবিনিময় হয়। যাকাত তহবিলের কার্যকর ব্যবহার ও দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আরও ফলপ্রসূ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও সমসাময়িক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। প্রযুক্তি-সমন্বিত শিক্ষা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির মূল্যবোধ জোরদারের প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। উভয় মন্ত্রী পারস্পরিক সম্মান ও সদিচ্ছার ভিত্তিতে ভবিষ্যতে ধর্মবিষয়ক সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, আলোচিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ...

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক...

সহজ উপকরণে সুস্বাদু চালের হালুয়া

সহজলভ্য উপকরণ, স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রণালি এবং স্বাদের কারণে চালের...

ছিনতাইয়ের বলি হলেন ভ্যানচালক

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের পর মোজাম উদ্দিন শাহ (৫৫)...

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...

রাশিয়ার পারমাণবিক নীতি ও প্রতিরক্ষা অবস্থান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পারমাণবিক হামলা...

গ্রন্থমেলায় ৩০০ সিসিটিভি ক্যামেরায় নজরদারি

অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া...

জাপান ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা

তাইওয়ানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের...

শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে রুগ্ণ...

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি সতর্কতা

ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আগের যেকোনো সময়ের তুলনায়...

রমজানে গৃহিণীর অবদান ও ইবাদতের মর্যাদা

রমজান সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এ...

লাহোরে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের...

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি কর্মচারীদের আশ্বাস দিলেন

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেলের বিষয়ে নতুন...

চাঁদাবাজি রোধে হটলাইনে জনসাড়া

নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম বন্ধে পরিবেশ,...
spot_img

আরও পড়ুন

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার জাতীয় বার্ন ও...

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার...

সহজ উপকরণে সুস্বাদু চালের হালুয়া

সহজলভ্য উপকরণ, স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রণালি এবং স্বাদের কারণে চালের গুঁড়োর হালুয়া শবে বরাতের তবারকি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চালের গুঁড়োর হালুয়া তৈরি করতে প্রয়োজন...

ছিনতাইয়ের বলি হলেন ভ্যানচালক

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের পর মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত...
spot_img