Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

ইরানে হামলা নিয়ে কেন সিদ্ধান্তহীনতায় ট্রাম্প?

ইরানে সামরিক হামলা হবে কি না, তা নিয়ে ক্রমবর্ধমান দ্বিধায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তিনি হতাশ হয়ে উঠছেন বলে মঙ্গলবার সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে জানিয়েছে। উপদেষ্টারা তাকে সতর্ক করেছেন যে ইরানে যেকোনো ধরনের হামলা কাঙ্ক্ষিত ফল নাও বয়ে আনতে পারে, বরং পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করবে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানকে পারমাণবিক চুক্তির শর্ত মানাতে চাপ দিতে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন ট্রাম্প। তবে ইরান যদি এতে সাড়া না দেয়, তাহলে সেই হামলা আরও বড় মাত্রার সামরিক অভিযানে রূপ নিতে পারে—এমনকি শাসন পরিবর্তনের লক্ষ্যে আঘাত হানার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের এক বিশ্লেষণে এক ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরীসহ উল্লেখযোগ্য সামরিক শক্তি মোতায়েন করেছে। কিন্তু তার মতে, ইরানে উচ্চমাত্রার বিমান হামলা চালানোর সর্বোচ্চ সক্ষমতা চার থেকে পাঁচ দিন। কম মাত্রার অভিযান হলে তা প্রায় এক সপ্তাহ চলতে পারে। ইসরাইলের আশঙ্কা, সীমিত হামলার পথ বেছে নিলে ইরান আরও সাহসী হয়ে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে, কারণ তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের যেকোনো আঘাতের জবাব তারা কঠোর সামরিক শক্তি দিয়ে দেবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ট্রাম্প অনেকাংশেই নির্ভর করবেন তার দুই ঘনিষ্ঠ আলোচক—স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মতামতের ওপর। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, ইরান সত্যিই কি পারমাণবিক চুক্তিতে আগ্রহী, নাকি সময়ক্ষেপণ করছে—এই দুই প্রতিনিধি তা নিবিড়ভাবে মূল্যায়ন করবেন।

ওয়াশিংটন সন্দেহ করছে, তেহরান পরমাণু সক্ষমতা ত্যাগের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করছে। আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যা সংকট নিরসনে ‘শেষ চেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহেই ইরান তাদের সর্বশেষ প্রস্তাব পাঠাবে বলে জানানো হয়েছে, এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন।...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি...

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের...
spot_img

আরও পড়ুন

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার দিকে এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। বিস্ফোরণের পরে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে তারা বনানীর সামরিক কবরস্থানে...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন। ২০ শতক জমিতে আলু চাষ করা মো. হারুন বলেন, প্রতি কেজি আলু ১৮ টাকায় বিক্রি...
spot_img