Wednesday, February 25, 2026
21.4 C
Dhaka

নগদ ও স্বর্ণালংকার লুট, এলাকায় আতঙ্ক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত দুইটার দিকে প্রথম বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের একটি ঘরে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে আটকে রেখে লুটপাট করে।

ভাগলপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক শাহজালাল ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি জানান, রাত দুইটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল তাঁর পাকা ভবনের লোহার দরজা কেটে প্রবেশ করে। ডাকাতেরা কালো মুখোশ পরা ও হাফপ্যান্টে সজ্জিত ছিল এবং হাতে রামদা রাখে। তারা পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে কাঁথা দিয়ে মুখ ঢেকে রাখে প্রায় এক ঘণ্টা। এ সময় স্টিলের আলমারি ও স্যুটকেসের তালা ভেঙে আট ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা, ৫টি দামি মোবাইল ফোন, বসতবাড়ির দলিল, ৪টি বিদেশি কম্বল, কাপড়চোপড়সহ সব মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সাহরির সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

প্রায় এক ঘণ্টা পর একই গ্রামে ব্যবসায়ী শাহীন ভূঁইয়ার বাড়িতে আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। তার ভাষ্য, রাত তিনটার দিকে প্রায় ৪০ জনের ডাকাত দল তাঁর বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তারা নগদ ২৫ হাজার টাকা এবং তার স্ত্রী নূর ভানুর গলায় ও কানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবদুল হালিম জানিয়েছেন, তিনি ডাকাতির খবর পেয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...
spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত বন ধ্বংস বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়। কিন্তু সম্প্রতি দেখা গেছে, কিং কোবরা সাপের...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...
spot_img